Recent

Midnapore: “ভেবেছিলাম ৬০০’র বেশি পাব, পেয়েছি ৪০৫!” হতাশা থেকে মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসল পশ্চিম মেদিনীপুরের ছাত্রী

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: “আমি নিজে হিসেব করে দেখেছিলাম ৬১৯-৬২০ পাব। সেখানে পেয়েছি মাত্র ৪০৫। আমি এটা সহ্য করতে পারিনি! ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব!” রবিবার দুপুরে হাসপাতালের বিছানায় বসে এমনটাই জানাল সদ্য মাধ্যমিক পাস করা ছাত্রীটি। এখন সে অনেকটাই সুস্থ। শনিবার রাতে বিষ (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের বাসিন্দা ওই ছাত্রী (সামাজিক সম্মানের স্বার্থে নাম ও গ্রামের নাম প্রকাশ করা হলোনা)। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী পড়াশোনায় বরাবরই ভালো ছিল বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে এলাকাবাসী। কিন্তু, মাধ্যমিকে একেবারেই আশানুরূপ ফল না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিল শুক্রবার (১৯ মে) থেকে। তাতেই এমন কান্ড ঘটিয়ে বসে সে।

চিকিৎসাধীন ছাত্রী :

জানা যায়, শনিবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে মেধাবী ওই ছাত্রী। বুঝতে পেরেই তড়িঘড়ি পরিবারের সদস্যরা উদ্ধার করে ভর্তি করেন ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। বর্তমানে, ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছাত্রীটি। শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার ছাত্রী ও তার পরিবারের সাথে দেখা করতে হাসপাতালে যান বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। ছাত্রীটিকে উৎসাহ দেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। বর্তমানে, হাসপাতালের তরফে পর্যবেক্ষণে রাখা হয়েছে ছাত্রীটিকে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago