Recent

Midnapore: মাতৃত্বের পরম সুখ দেওয়ার দশটি বছর! উদযাপন করল মেদিনীপুরের সিমবায়োসিস ফার্টিলিটি সেন্টার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: পথচলা শুরু হয়েছিল ২০১২ সালের ২২ ডিসেম্বর। অবিভক্ত মেদিনীপুরে (পূর্ব মেদিনীপুর সহ) সেই প্রথম আইভিএফ (In Vitro Fertilisation/ IVF) পদ্ধতির সফল সূচনা হয়। মফস্বল এলাকাতে কাজটা যে বেশ কঠিন ছিল, জানালেন সিমবায়োসিসের অন্যতম প্রাণপুরুষ ডাঃ কাঞ্চন কুমার ধাড়া। বললেন, “এখনও অধিকাংশ মানুষের স্বচ্ছ ধারণা নেই এই বিষয়টি প্রসঙ্গে। তাই, চিকিৎসার পাশাপাশি আমাদের সচেতনতার কাজটাও করে যেতে হয়। মেদিনীপুর শহরে বসে কাজটা কিছুটা কঠিন। তবে, আমরা আশাবাদী! সকলের সহযোগিতা নিয়েই আমরা এগোবো।” প্রসঙ্গত উল্লেখ্য, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ কাঞ্চন কুমার ধাড়া এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ সন্ধ্যা মণ্ডলের সুযোগ্য নেতৃত্বে গড়ে ওঠে এই ফার্টিলিটি সেন্টার। তার পর থেকে, আইভিএফ (IVF)- এর মাধ্যমে ১২০০ কেসের মধ্যে ৪০০-র বেশি ক্ষেত্রে মা গর্ভধারণ সক্ষম হয়েছেন এবং ২০০-র বেশি মা সুস্থ সন্তান প্রসব করে বাড়ি ফিরেছেন। আই ইউ আই- এর মাধ্যমে ১০০০০-এর বেশি চিকিৎসা হয়েছে। তার মধ্যে ১৫০০-র বেশি মা সন্তান ধারণে সক্ষম হয়েছেন।

অনুষ্ঠানে:

উল্লেখ্য যে, নিরবিচ্ছিন্ন ভাবে গত ১০ বছর ধরে মাতৃত্বের পরম সুখ দেওয়ার মহান কাজটি করে চলেছে সিমবায়োসিস ফার্টিলিটি সেন্টার। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অবস্থিত এই সেন্টারে একই ছাদের নীচে মা, শিশু ও বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা করা হয়। বৃহস্পতিবার সিমবায়োসিস ফার্টিলিটি সেন্টার- এর পক্ষ থেকে সাড়ম্বরে দশম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হলো। অনুষ্ঠানে সিমবায়োসিসের যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, শুভানুধ্যায়ী এবং এই সেন্টার থেকে উপকৃত দম্পতিরা তাঁদের সন্তান সহ উপস্থিত ছিলেন। মেদিনীপুর শহরের জ্যাক পাল রেসিডেন্সিতে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা, শিশু বিশেষজ্ঞ ডাঃ গৌর মন্ডল, উদ্যোগপতি উদয়রঞ্জন পাল, সমাজসেবী অনাদি সাঁতরা প্রমুখ। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ডাঃ কাঞ্চন ধাড়া ও ডাঃ সন্ধ্যা মন্ডল ধাড়া। অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন বাচিক শিল্পী পায়েল সামন্ত।

সিমবায়োসিসের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago