Recruitment

Mamata: “আরো ৮৯ হাজার শূন্যপদ প্রস্তুত!” শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আইন মেনে দ্রুত নিয়োগ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ আগস্ট: “দশ বছরে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জনকে শুধু শিক্ষক-শিক্ষিকার চাকরি দিয়েছি আমরা। স্কুল, কলেজ, মাদ্রাসা সব মিলিয়ে। আরও, ৮৯ হাজার ৩৫-টি শূন্য পদ আছে। এতোদিন হয়ে যেত। দু’এক জনের জন্য আটকে আছে! আমি ব্রাত্যকে বলছি, আইন কানুন সব দেখে নিয়ে নিয়োগ করে দিতে। চাকরি যেন আটকে না থাকে!” সোমবার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, পরক্ষণেই সবমিলিয়ে তিনি ১ কোটি ৬৩ লক্ষ ৯৭০ জনকে চাকরি দেওয়ার যে তথ্য দিয়েছেন, তা নিয়ে অবশ্য বিতর্ক তৈরি হয়েছে!

গান্ধী মূর্তির পাদদেশে ছাত্রদের সমাগম:

এদিকে, এই ৮৯ হাজার শূন্যপদ যে শিক্ষা দপ্তরে, তা অনুমান করা যাচ্ছে। কারণ, মুখ্যমন্ত্রী সেজন্যই নিয়োগের দায়িত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু’কে। তবে, স্কুল-কলেজ-মাদ্রাসা’য় কোথায় কত শূন্য পদ, তা অবশ্য পরিস্কার করেননি মুখ্যমন্ত্রী। যদিও তাঁর মতে, ৮৯ হাজার ৩৫-টি শূন্যপদের অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে! মুখ্যমন্ত্রীর এই ঘোষণার চাকরিপ্রার্থীরা আশার আলো দেখলেও, তাঁরা এও বলছেন যে, “অতীত অভিজ্ঞতা ভালো নয়! মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এক, আর হয় আরেক!” সাম্প্রতিক, প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা তুলে ধরে ঐক্য মঞ্চের তরফে অনেকেই বলছেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রথমে ১৬ হাজার ৫০০; তারপর ধাপে ধাপে বাকি সাড়ে তিন হাজার জনকেও নিয়ে নেওয়া হবে। বাস্তবে ১০-১২ হাজার জনকে নিয়োগ করা হয়েছে। আর, আমরা ৭-৮ হাজার চাকরিপ্রার্থী গত দেড় বছর ধরে আন্দোলন আর মামলা করে লড়াই চালিয়ে যাচ্ছি!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago