Recent

Midnpaore: মেদিনীপুর শহরের অদূরেই জরাজীর্ণ কলাইচন্ডী সেতু থেকে পড়ে ‘নিখোঁজ’ ব্যক্তি! সন্ধান চালাচ্ছে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: জেলা শহর মেদিনীপুরের অদূরেই জরাজীর্ণ সেতু! দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সেতু সংস্কারের দাবি করে আসছেন। হয়নি! এবার, সেই সেতু থেকে পড়েই নিখোঁজ হয়ে গেলেন বছর ৪৫ এর এক ব্যক্তি। তবে, এখনও তাঁর মৃতদেহ উদ্ধার হয়নি! খালে ডুবুরি নামিয়ে উদ্ধারকার্য চালাচ্ছে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অদূরে ভগবতী চক (খয়রুল্লাচকের কাছে) এলাকার। ওই এলাকায় কলাইচন্ডী খালের উপর যে সেতু আছে, সেই জরাজীর্ণ সেতু থেকে পড়েই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। গোদামৌলি গ্রামের ওই নিখোঁজ ব্যক্তির নাম বাদল মাহাত (৪৫)। মঙ্গলবার পুলিশে খবর দেওয়ার পর, আজ সকাল থেকে উদ্ধারকার্য শুরু করলেও, বিকেল ৩ টা অবধি তাঁর মৃতদেহ উদ্ধার হয়নি! তবে, কলাইচন্ডী খাল থেকে তাঁর সাইকেল ও জুতো উদ্ধার হয়েছে।

জরাজীর্ণ সেতু :

উল্লেখ্য যে, সোমবার সন্ধ্যায় সাইকেল নিয়ে ওই সেতুর উপর দিয়ে নিজের বাড়ি (গোদামৌলি) ফিরছিলেন বাদল মাহাত নামে ওই ব্যক্তি। কোনো ভাবে ওই জরাজীর্ণ সেতু থেকে খালের জলে পড়ে যান‌ বলে স্থানীয়দের দাবি। খাল থেকে সাইকেল ও জুতো উদ্ধার হওয়ায়, পরিবারও একই অভিযোগ জানিয়েছেন। মঙ্গলবার পুলিশে খবর দেওয়ার পর, পিড়াকাটা ফাঁড়ির ইনচার্জ আনন্দ মণ্ডলের নেতৃত্বে উদ্ধারকাজ শুরু হয়। নমানো হয় ডুবুরি। ফেলা হয় জাল। তবে, মৃতদেহ উদ্ধার হয়নি এখনও অবধি। যদিও, জলের স্রোত বেশি নেই, তা সত্ত্বেও দেহ উদ্ধার না হওয়ায় বিস্মিত এলাকাবাসী থেকে পুলিশ! এদিকে, খোদ জেলা শহরের অদূরে এরকম ভাঙাচোরা, গর্তে ভরা সেতু নিয়ে এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন। স্থানীয় চিকিৎসক হারাধন দুয়ারী, গ্রামবাসী সুদীপ মাহাত প্রমুখরা অবিলম্বে সেতু সংস্কারের দাবি তুলেছেন।

নামানো হয়েছে ডুবুরি :

উদ্ধার হয়েছে সাইকেল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago