Recruitment

Primary Recruitment: ঐতিহাসিক রায়! প্রায় ৪ হাজার শূন্যপদে ২০১৪ প্রাইমারি টেট পাসদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ, নতুন TET পরীক্ষা ১১ ডিসেম্বর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৬ সেপ্টেম্বর: পুজোর আগেই আরও এক ঐতিহাসিক রায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রাথমিকে ৩৯২৯ জনকে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিলেন তিনি। আরটিআই মামলা (RTI Case)’র পিটিশনার বা মামলাকারীদের মধ্য থেকে মেধা বা যোগ্যতা, কাস্ট বা ক্যাটাগরি’র ভিত্তিতে ৩৯২৯-টি শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, ২০১৪ প্রাইমারি টেট (Primary TET 2014) পাস দের মধ্য থেকে, ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালে ২৩ ডিসেম্বর। ২০২১ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। যদিও, প্রশ্নভুল মামলার ভিত্তিতে সেই নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে! এদিকে, টেট পাস নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী আলি হোসেন মণ্ডলের করা আরটিআই মামলার ভিত্তিতে জানা যায়, ১৬ হাজার ৫০০ নিয়োগের কথা বললেও; বাস্তবে পর্ষদ নিয়োগ করেছে প্রায় সাড়ে ১২ হাজার (১২,৫৭১) জনকে। সেক্ষেত্রে ৩৯২৯ টি শূন্যপদে পর্ষদ নিয়োগ না করেই পরবর্তী নিয়োগে যাওয়ার কথা ভাবছিল! এই মামলাতেই পর্ষদের আইনজীবী সোমবার কোনো সদুত্তর দিতে পারেননি! ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় পিটিশনার বা মামলাকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৩৯২৯ জনকে নিয়োগ করার নির্দেশ জারি করেন। মামলাকারীদের সংখ্যা শূন্যপদের থেকেও বেশি বলেই তাঁদের ‘মেধা ও ক্যাটাগরি’ অনুযায়ী নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২০১৪ টেট পাসদের নিয়োগের নির্দেশ ৩৯২৯-টি শূন্যপদে :

জানা গেছে, মূল মামলা অর্থাৎ আলি হোসেন মণ্ডলের মামলায় ২৫২ জন পিটিশনার থাকলেও, পরবর্তী সময় একই দাবি নিয়ে আরও ৩৩-টি মামলা দায়ের হয়। সবমিলিয়ে নট ইনক্লুডেড (টেট পাস, প্রশিক্ষিত ও ইন্টারভিউ দেওয়া) পিটিশনার প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার! তাঁদের মধ্য থেকেই ৩৯২৯ জনকে মেধা ও সঠিক ক্যাটাগরি অনুযায়ী নিয়োগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই আন্দোলনরত নট ইনক্লুডেডদের মধ্য থেকে প্রায় ৪ হাজার জন চাকরি পেতে চলেছেন পুজোর পর-ই। সোমবার বিকেলে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানিয়েছেন, “প্রাথমিকে পড়ে থাকা ৩৯২৯ টি শূন্যপদে পিটিশনারদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এখনই সঠিক সংখ্যা বলতে না পারলেও, আনুমানিক পিটিশনার ৪ হাজারের কিছু বেশি।” তবে, এই পিটিশনারের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নট ইনক্লুডেড প্রায় ৭-৮ হাজার চাকরিপ্রার্থীর মধ্যেই মেধার ভিত্তিতে ৩৯২৯ জনকে নিয়োগ করতে হবে পর্ষদকে। অন্যদিকে, আজ, সোমবারই প্রশ্নভুল মামলার প্রেক্ষিতে ২০১৬ সালের আগে ডি.এল.এড সম্পূর্ণ করা আরো ৬৫ জনকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশও দিয়েছেন বিচারপতি। এর আগে, ১৮৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি। ১৮৫ জন ইতিমধ্যে হাতে নিয়োগপত্র পেয়েও গেছেন। অপরদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২০২২ সালের ১১ ডিসেম্বর পরবর্তী টেট পরীক্ষা নেওয়া হবে। সেইমতো পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এছাড়াও, প্রায় ১১ হাজার শূন্যপদ পূরণের জন্য পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন। এই প্রক্রিয়ায় ২০১৪ (নট ইনক্লুডেড) ও ২০১৭-এর টেট পাস প্রশিক্ষিতরা অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago