Investigation

CBI Investigation: OMR পুড়িয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ মানিকের বিরুদ্ধে! CBI তদন্তের নির্দেশ, রাত ৮ টার মধ্যে হাজিরা; আজই কি গ্রেপ্তার? উৎকন্ঠায় বঞ্চিতরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ সেপ্টেম্বর: ২০১৪ প্রাইমারি টেট (Primary TET)-এর প্রায় ১২ লক্ষ (বা, আরও বেশি) পরীক্ষার্থীর ওএমআর‌ শিট (OMR) নষ্ট করা বা পুড়িয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে! মঙ্গলবার এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে আজ (মঙ্গলবার) রাত ৮-টা’র মধ্যে মানিক ভট্টাচার্যকে সিবিআই দপ্তরে অর্থাৎ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। না গেলে, তাঁকে গ্রেফতার করার নির্দেশও দিয়েছেন বিচারপতি। এদিন তাঁর পর্যবেক্ষণ, “অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই ওএমআর শিট নষ্ট করা হয়েছে। একটি বাছাই করা সংস্থাকে বরাত দিয়ে নষ্ট করা হয়েছে!”

ওএমআর কাণ্ডে সিবিআই :

উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র নষ্ট করা হয়েছে বলে মামলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। আজ, মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। তবে, শুনানিতে পর্ষদের আইনজীবী ওএমআর নষ্ট করা নিয়ে কোন সদুত্তর দিতে পারেননি! এই বিষয়ে কোনো তথ্য-ই ছিলোনা তাঁর কাছে। তাই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। একইসঙ্গে, আজ (২৭ সেপ্টেম্বর), রাত ৮ টার মধ্যে সিবিআই জেরার মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন মানিক ভট্টাচার্যকে। তদন্তে সহযোগিতা না করল বা মুখোমুখি না হলে তাঁকে গ্রেপ্তার করার অনুমতিও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে, আজই মানিক-কে গ্রেফতার করা হতে পারে বলে ওয়াকিবহাল মহল জানাচ্ছেন! বিশেষত, গত কয়েক মাসে একে একে পার্থ-শান্তিপ্রসাদ-অশোক-কল্যাণময়-সুবীরেশ’রা গ্রেপ্তার হলেও, আইন কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ‘মাস্টার মাইন্ড’ মানিক ভট্টাচার্য গ্রেপ্তার না হওয়ায়, চরম উৎকণ্ঠিত বঞ্চিত চাকরি প্রার্থীরা ‘হয়তো’ তেমনই কোনো খবরের অধীর অপেক্ষায়!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago