Recruitment

Primary TET: ৩০ এপ্রিলের মধ্যেই দেওয়া হবে ‘টেট সার্টিফিকেট’! বিচারপতির ধমক খেয়ে আদালত কক্ষেই জানালেন পর্ষদ সভাপতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ মার্চ:”মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না!” শুক্রবার (৩১ মার্চ) সকাল সকাল ভরা এজলাসে উপস্থিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল-কে ঠিক এভাবেই হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই, পর্ষদ সভাপতি বলেন, “ঠিক আছে ধর্মাবতার।” এরপরই, আগামী ৩০ এপ্রিল (২০২৩) এর মধ্যে ২০১৪ প্রাথমিক টেট (Primary TET 2014) পাস সহ ২০১৭ ও ২০২৩ সালের সকল টেট পাস চাকরিপ্রার্থীদের হাতে টেট সার্টিফিকেট বা শংসাপত্র (TET Certificate) তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

পর্ষদ সভাপতি গৌতম পাল (ফাইল ছবি):

প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিকের একটি পুরানো মামলার শুনানি ছিল গতকাল। সেই মামলাতেই আজ অর্থাৎ শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তলব করেছিলেন পর্ষদ সভাপতিকে। নির্দেশ দিয়েছিলেন, শুক্রবার সকালে আদালতে হাজির হতে হবে তাঁকে। সেই মতো তিনি হাজির হয়েছিলেন আদালত কক্ষে। টেট সার্টিফিকেট সংক্রান্ত মামলায় বিচারপতি তাঁকে জিজ্ঞাসা করেন, “এখনও কেন সার্টিফিকেট দেননি?” প্রত্যুত্তরে পর্ষদ সভাপতি জানান, পর্ষদের কিছু আর্থিক সমস্যা থাকায় এখনও দেওয়া হয়নি! এরপরই, ক্ষুব্ধ বিচারপতি বলেন, “আমি কোনো নির্দেশ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার সময় অর্থের সমস্যা হয়না? ৩০ লক্ষ টাকার আইনজীবীকে দিয়ে মামলা লড়ানোর সময় অর্থের অভাব হয়না? আর, চাকরিপ্রার্থীদের টেট সার্টিফিকেট দেওয়ার সময় অর্থের অভাব!” তাঁর সংযোজন ছিল, “মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না!” তারপরই, পর্ষদ সভাপতি আদালত কক্ষে কাঁচুমাচু মুখে জানান, “আচ্ছা ধর্মাবতার। এপ্রিল মাসের মধ্যেই (৩০ এপ্রিলের মধ্যে) টেট সার্টিফিকেট দিয়ে দেব।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গত কয়েকমাস আগে এই মামলাতে ২০১৪ টেট পাস চাকরিপ্রার্থীদের ‘টেট সার্টিফিকেট’ (বৈধতা- সারা জীবন বা চাকরিতে আবেদনের বয়স যতদিন থাকবে) প্রদান করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মতো সকল টেট পাস (২০১৪, ২০১৭ ও ২০২৩ টেট পাস) চাকরিপ্রার্থীরাই পর্ষদের ওয়েবসাইটে আবেদন করেন। এবার সার্টিফিকেট পাওয়ার পালা!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago