Recruitment

Intern Recruitment: প্রতি বছর ৬ হাজার ইন্টার্ন নিয়োগ করবে রাজ্য সরকার, বেতন ৫ হাজার টাকা প্রতি মাসে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ জানুয়ারি: পৌরভোট আর পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন চমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষিত যুব সম্প্রদায়ের জন্য নিয়ে এলেন নতুন প্রকল্প- “ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম, ২০২২” (West Bengal Students Internship Scheme- 2022)। এই প্রকল্পে প্রতি বছর ৬,০০০ জনকে ইন্টার্নশিপে নেওয়া হবে। তাঁরা বাড়ির নিকটবর্তী বিভিন্ন সরকারি অফিসে বা দপ্তরে ‘ইন্টার্ন’ হিসেবে কাজ করবেন। বিভিন্ন সরকারি প্রকল্প কিভাবে বাস্তবায়িত হয়, তা হাতে কলমে শিখবেন। এজন্য প্রতি মাসে দেওয়া হবে ৫ হাজার টাকা করে ভাতা। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘নবান্ন’ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা :

স্নাতকস্তরে ৬০ শতাংশ নম্বর পেলেই অনলাইনে করা যাবে আবেদন। সেই আবেদন খতিয়ে দেখবে সিলেকশন বোর্ড। মুখ্যসচিবের নেতৃত্বে এই পুরো বিষয়টি পরিচালিত হবে। তার পর হবে নিয়োগ। প্রতি বছরে ৬ হাজার ইন্টার্ন নিয়োগ করা হবে। পড়ুয়ারা নিজের এলাকার রাজ্য সরকারি বা ব্লক স্তরের অফিসে নিযুক্ত হবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর স্নাতকস্তরের ৬ হাজার পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে। আইটিআই এবং পলিটেকনিকের পড়ুয়ারাও পাবেন সুযোগ। মিলবে ৫ হাজার টাকা ভাতাও। ৪০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যাবে। ইন্টার্নশিপের মেয়াদ হবে ১ বছর। তবে ভাল কাজ করলে ইন্টার্নশিপের মেয়াদ আরও বাড়বে। এক বছর পর দেওয়া হবে অভিজ্ঞতার শংসাপত্র বা Experience Certificate। যা ভবিষ্যতে ওই পড়ুয়াদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে কাজে লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago