Recruitment

UPSC: UPSC-র একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আবেদন করতে হবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ ফেব্রুয়ারি: UPSC বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন করতে হবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং প্রতিষ্ঠানে এই নিয়োগ করা হবে। যেমন- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে একাধিক বিভাগে (স্পেশালিষ্ট গ্রেড-3), কেন্দ্রীয় জল ও বিদ্যুৎ গবেষণা কেন্দ্রে (সায়েন্টিস্ট- B), জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় অ্যাসিসট্যান্ট ডিরেক্টর প্রভৃতি পদে নিয়োগ করা হবে। সাধারণ বিভাগ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৬৮টি।

Union Public Service Commission:

আবেদনের জন্য প্রতিটি পদের যোগ্যতা এবং বেতন আলাদা রয়েছে। সেগুলি জানতে ইউপিএসসি-র ওয়েবসাইটে (upsc.gov.in) দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। তবে, শুধু মাত্র ভারত, নেপাল এবং ভুটানের নাগরিকেরাই আবেদন করতে পারবেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি (২০২৪)। আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আরও বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট (upsc.gov.in) থেকে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago