West Bengal

DA & Lakshmir Bhandar: মাসিক ১০০০ টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, DA বৃদ্ধি আরও ৪ শতাংশ! লক্ষ্মীবারেই ‘লক্ষ্মীলাভ’-র ঘোষণা গৃহলক্ষ্মী থেকে সরকারি কর্মচারী ও সিভিকদের জন্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ ফেব্রুয়ারি: লোকসভার আগে ‘কল্পতরু’ মমতা সরকার! লক্ষ্মীবারে (বৃহস্পতিবার)-ই ‘লক্ষ্মীলাভ’-র ঘোষণা করলেন গৃহলক্ষ্মী থেকে সরকারি কর্মচারী, সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের জন্য। মৎস্যজীবীদের জন্যও দিয়েছেন সুখবর! বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিধানসভায় পেশ করা রাজ্য বাজেটে ১০০ দিনের কাজের শ্রমিকদেরও আশ্বস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এদিন তুমুল হট্টগোলের মধ্যেই বিধানসভায় বাজেট পড়ে শোনান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেট অনুযায়ী, চলতি বছরের মে মাস থেকে আরও ৪ শতাংশ (4%) DA (Dearness Allowances) বৃদ্ধি হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ আন্দোলনের মধ্যেই এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে। ফেব্রুয়ারিতে বর্ধিত বেতন হাতেও পেয়েছেন সরকারি কর্মচারীরা। এবার ফের ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।

বাজেট পড়ছেন চন্দ্রিমা ভট্টাচার্য:

অন্যদিকে, সাধারণ (অসংরক্ষিত) পরিবারের মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার! জনজাতির, তফশিলি (SC, ST) মহিলাদের ক্ষেত্রে তা হচ্ছে ১২০০ টাকা। আগে ছিল যথাক্রমে ৫০০ ও ১০০০। অন্যদিকে, সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা। এজন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি, এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য, যা এত দিন ১০ শতাংশ ছিল। ঘোষণা করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এছাড়াও, কন্যাশ্রীর টাকা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। ‘সমুদ্র সাথী’ নামক নতুন প্রকল্প চালু করা হয়েছে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার নথিভুক্ত মৎস্যজীবীরা ৫ হাজার টাকা পাবেন দুই মাস। ২ লাখ মৎস্যজীবী উপকৃত হবেন। এজন্য ২০০ কোটি বরাদ্দ করেছে রাজ্য। এছাড়াও, ১০০ দিনের পালটা ‘৫০ দিনের কাজ’ চালু করছে রাজ্য। এজন্য ‘কর্মশ্রী’ প্রকল্পের ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, যুবদের জন্যও নতুন প্রকল্প আনা হচ্ছে। এবার থেকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পড়ুয়ারা যাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছর তাঁদের শিল্প সংস্থাতে ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হবে। ১৫০০ থেকে ২৫০০ পর্যন্ত স্টাইপেন্ড পাবেন তাঁরা।

লক্ষ্মীর ভান্ডারেই ভরসা মমতার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago