Result

Vigyan Mancha: বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলার বিজ্ঞান মানসিকতা ও মেধা পরীক্ষার ফলাফল প্রকাশিত হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত “জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা পরীক্ষা’-র ফলাফল প্রকাশিত হলো রবিবার (৩ ডিসেম্বর)। এদিন সাংবাদিক বৈঠক করে জেলা কমিটির তরফে জিনানো হয়, চলতি বছর দ্বিতীয় থেকে দশম শ্রেণীর ৪৫ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিল। ৩০৬-টি পরীক্ষা কেন্দ্রে গত ২-রা অক্টোবর (২০২৩) হয়েছিল পরীক্ষা। মেধা অভীক্ষায় জেলা স্তরে শ্রেণীভিত্তিক প্রথম ৫ জন (র‌্যাঙ্ক করা) ছাত্র-ছাত্রী সহ মোট ৫০ জন ছাত্র-ছাত্রীর নাম প্রকাশ করা হয় এদিন। তাদের পুরস্কৃতও করা হয়।

মেধা পরীক্ষার ফলাফল:

সকলকেই গ্রেড কার্ড দেওয়ার পাশাপাশি, ‘ই’ (Excellent), ‘এ প্লাস’ এবং ‘এ’ গ্রেড প্রাপকদের শংসাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক সুধাপদ বসু। এছাড়াও, প্রতি শ্রেণীতে প্রথম স্থান অধিকারী-কে মাসিক অর্থভিত্তিক এবং চতুর্থ শ্রেণীর প্রথম স্থানাধিকারীকে আশুতোষ রাধারানী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। জেলা স্তরে চ্যাম্পিয়ন রানিং শিল্ড, প্রাথমিক স্তরে নবকুমার রায় স্মৃতি শিল্ড এবং মাধ্যমিক স্তরে নিলয় পাল স্মৃতি শিল্ড দেওয়া হবে। আগামী বছর ২ অক্টোবর পরীক্ষা নেওয়া হবে বলেও জানিয়েছেন অভীক্ষা নিয়ামক সুজাতা মাইতি।

মেধা পরীক্ষার ফলাফল:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago