Salboni

BRBNMPL: মাত্র ২ মাস আগেই কোটি টাকার চুরি হয়েছিল, ৬০০ CISF-র নজর এড়িয়ে ফের শালবনী টাঁকশালের টাউনশিপে ভয়াবহ চুরি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: ফের দু’মাসের ব্যবধানে পশ্চিম মেদিনীপুরের শালবনী টাঁকশালের আবাসনে বা BRBNMPL টাউনশিপের ভয়াবহ চুরি! গত ডিসেম্বর মাসের পর আজ অর্থাৎ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে BRBNMPL টাউনশিপের ৬টি বাড়িতে, বাসিন্দাদের অনুপস্থিতিতে ঘটে গেল ভয়াবহ চুরির ঘটনা! তালা ভেঙে (বা, গ্যাসকাটার দিয়ে কেটে) নগদ টাকা পয়সা সহ প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। এদিকে, এরকম হাই সিকিউরিটি একটি জোনে প্রায় ৬০০ CISF জওয়ানের নজর এড়িয়ে মাত্র দু’মাসের ব্যবধানে ফের কিভাবে চুরি হলো; এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার সকাল থেকে BRBNMPL-র প্রশাসনিক ভবন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঘেরাও করে কর্মীরা তথা আবাসিকরা বিক্ষোভ দেখান।

BRBNMPL টাউনশিপে উত্তেজনা :

এদিকে, ঘটনার খবর পেয়ে পৌঁছন শালবনী থানার পুলিশ আধিকারিকরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। অন্যদিকে, টাউনশিপের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, টাউনশিপের প্রাচীরের একটি জায়গার বারবেড বা কাঁটাতার কাটা। আর সেখানেই নাকি নেই সিসিটিভি ক্যামেরা! তবে কি এই চুরির সঙ্গে টাউনশিপের ভেতরের কোনো কর্মী বা আবাসিকের যোগ আছে? উঠছে সেই প্রশ্নও। বাসিন্দাদের বা আবাসিকদের অভিযোগ, শুধুমাত্র প্রাচীর সংলগ্ন এলাকাতেই সিসিটিভি ক্যামেরা আছে; আবাসনের কাছাকাছি নেই সিসিটিভি ক্যামেরা! মাত্র দু’মাস আগে (২০ ডিসেম্বরয) টাকা-পয়সা, সোনাদানা সহ প্রায় ৩ কোটি টাকার চুরি হয়েছে ৭-টি বাড়িতে। তারপরও কর্তৃপক্ষের মধ্যে কোন হেলদোল দেখা যায়নি! আর তাঁদের (কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীদের) উদাসীনতার কারণেই এবারও ফের ৬-টি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটলো বলে অভিযোগ। যে ৬টি বাড়িতে চুরি হয়েছে, তাঁদের মধ্যেই এক আবাসিক তথা BRBNMPL কর্মী বলেন, “গতকাল রাতে সরস্বতী পুজো উপলক্ষে আমন্ত্রিতের বাড়িতে গিয়েছিলাম। সকালে ফিরে এসে দেখি বাড়ির মেন গেটের তালা কাটা। আলমারি ভেঙে ভেতরে সব লন্ডভন্ড করা হয়েছে। তবে, নগদ কয়েক হাজার টাকা ছাড়া কোন জিনিসপত্র (ক্যামেরা, ল্যাপটপ প্রভৃতি) নেয়নি। আর, দু’মাস আগে যেহেতু ভয়াবহ চুরি হয়েছিল, তাই সোনাদানা সব সরিয়ে দিয়েছিলাম।” এই বিষয়ে শালবনী থানার পুলিশ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago