Salboni

Midnapore: একই দিনে দু’বার ‘ফুল-বদল’ শালবনীর শ্যামলীর! যোগদানেও জমি ছাড়তে নারাজ সুজয়রা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: একই দিনে দু’বার ফুল-বদল জঙ্গলমহল শালবনীর শ্যামলী সিং সহ তাঁর পরিবারের। শনিবার দুপুরে মেদিনীপুর বিধানসভার অধীন শালবনী ব্লকের ৯নং কাশীজোড়া অঞ্চলের দেউলকুন্ডাতে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের হাত ধরে তৃণমূল কর্মী শ্যামলী সিং-র পরিবার সহ মোট ৩টি পরিবার BJP-তে যোগদান করে বলে দাবি করা হয় বিজেপির তরফে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী শুভজিৎ রায় সহ অন্যান্যরা। সন্ধ্যা নাগাদ সেই শ্যামলী সিং-ই কাশীজোড়া অঞ্চলের পারুলিয়াতে অনুষ্ঠিত তৃণমূলের পথসভাতে ফের জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ প্রমুখ। শ্যামলীর দাবি, তাঁকে ভুল বুঝিয়ে পদ্ম-পতাকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। তাই ভুল শুধরে নিতে, তিনি নিজে ছুটে এসেছেন ‘জোড়াফুল’ হাতে তুলে নিতে!

শ্যামলীর ফুল-বদল:

বিজ্ঞাপন (Advertisement):

এ নিয়ে শালবনী ব্লকের বিজেপি নেতা অসিত দাস দাবি করেছেন, শ্যামলী সিং কাশীজোড়া অঞ্চলের সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। পরে তৃণমূল তাঁকে ভুল বুঝিয়ে দলে টানে। শনিবার নিজের ভুল বুঝতে পেরে শ্যামলী নিজে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি-তে ফিরতে চান। অপরদিকে, শালবনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ বলেন, শনিবার দুপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষ যখন কাশীজোড়া অঞ্চলের দেউলকুন্ডা গ্রামে প্রচারে এসেছিলেন, সেই সময় মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিলেন শ্যামলী সিং। ওঁর পরিবার দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। বিজেপির মিছিল দেখে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে যান। দিলীপ ঘোষ এবং বিজেপি-র বাইক বাহিনী তাঁকে এবং তাঁর পরিবারকে ডেকে হাতে বিজেপির পতাকা ও মালা পরিয়ে ঘোষণা করেন তিনি বিজেপিতে যোগদান করলেন! সেই ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরই কাশীজোড়া অঞ্চলের পারুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের পথসভায় উপস্থিত হন শ্যামলী সিং। নিজে মাইক হাতে নিয়ে এই বিষয়টি স্পষ্ট করেও দিয়েছেন তিনি।” যদিও, শনিবার সন্ধ্যায় BJP-প্রার্থী শুভজিৎ রায় দাবি করেছেন, তৃণমূলের নেতারাই শ্যামলীকে ভয় দেখিয়ে পুনরায় তৃণমূলের ফিরিয়েছে।

Advertisement (বিজ্ঞাপন):

দিলীপ ঘোষের হাত ধরে যোগদান:

উল্লেখ্য যে, গত শনিবার (২ নভেম্বর)-ও শালবনী ব্লকের গড়মাল অঞ্চলের জাড়াতে বিকাশ সিং নামে এক কর্মীকে ঘিরে একই ঘটনা ঘটে বলে দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। বিকেলে জাড়া এলাকায় সাংসদ সৌমেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বিকাশ সিং। দু’দিন পরেই সেই বিকাশ ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নেয়। অন্যদিকে, শনিবার দুপুরে গড়মাল অঞ্চলের গোয়ালডিহিতে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সুজয় হাজরার হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নেয় বলে দাবি করা হয়েছে। ছিলেন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জ্যোতিপ প্রসাদ মাহাত, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ প্রমুখ। সবমিলিয়ে জঙ্গলমহলের মাটিতে ‘যোগদান’-র ক্ষেত্রেও বিজেপি-কে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস।

গড়মালে সুজয় হাজরা-র হাত ধরে যোগদান:

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago