Sex Rackets

স্ত্রী-র পিছু ধাওয়া করে মেদিনীপুর শহরের লজে প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ফেললেন স্বামী, আটক আরও অনেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৩ আগস্ট: এও কি সম্ভব! ঠিক যেন সিনেমা। বাস্তবায়িত হল জেলা শহর মেদিনীপুরে। স্ত্রী’র পিছু ধাওয়া করে মধুচক্রের হদিস পেলেন সেনা (আর্মি) জওয়ান। মেদিনীপুর শহরের ডাকবাংলো রোডের একটি লজে বসেছিল মধুচক্রের আসর! সেই আসরে হানা দিয়ে পুলিশ আটক করলো এক মহিলা কনেস্টবলের প্রেমিক, লজ মালিক সহ বেশকিছু যুবক-যুবতিকে।

মেদিনীপুর শহরের লজে হানা পুলিশের :

এই লজেই হানা দেয় পুলিশ :

ঘটনা সূত্রে জানা যায়, স্ত্রী’র প্রতি সন্দেহ ছিল অবৈধ সম্পর্কের। তা নিয়ে বেশকিছুদিন ধরেই স্বামী-স্ত্রী’র সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছিল। স্বামী ইন্ডিয়ান আর্মির সেন্ট্রাল ডিফেন্সে কর্মরত। ফলে, বেশির ভাগ সময় কর্মসূত্রে থাকতে হয় বাইরে। সেই সুযোগেই তাঁর মহিলা কনস্টেবল স্ত্রী মেদিনীপুরের এক পুলিশ কর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ মহিলার স্বামী তথা ওই সেনা জওয়ানের। তাঁর আরও অভিযোগ, গত কয়েক দিন আগে তিনি ছুটি নিয়ে খড়্গপুরের আনন্দনগরে বাড়ি ফিরলেও, তাঁর কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতেন তাঁর স্ত্রী। পেশায় পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনেস্টবল, মেদিনীপুর পুলিশ লাইনে কর্মরতা ছিলেন ওই সেনা জওয়ানের স্ত্রী। অভিযোগ যে, শুক্রবার সকালে কাজে বেরোনোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করেন ওই মহিলা কনেস্টবল। এরপর দু’জনে এসে ওঠেন ডাকবাংলো রোডের একটি লজে। স্ত্রী’র পিছু ধাওয়া করে লজে এসে হাজির হয় স্বামী-ও। এরপরই রুমের দরজা খুলে তাঁর স্ত্রী ও স্ত্রী’র প্রেমিককে ধরে ফেলেন আপত্তিকর বা অশ্লীল অবস্থায়! সেই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ইন্ডিয়ান আমির্তে কর্মরত স্বামী। এরপরই তাঁর স্ত্রী’র প্রেমিককে মারধর শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। কোনোক্রমে মহিলার স্বামী’র হাত থেকে প্রেমিককে উদ্ধার করেন এলাকার মানুষ। খবর দেওয়া হয় কোতোয়ালী থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে মহিলার প্রেমিক সহ লজে থাকা আরো বেশকিছু যুবক-যুবতি এবং লজ মালিককে আটক করে। পুলিশ পৌঁছনোর আগেই, সুযোগ বুঝে পালাতে সক্ষম হয় সেনা জওয়ানের স্ত্রী। স্থানীয় মানুষেরা জানান, দীর্ঘদিন ধরেই এখানে মধুচক্রের আসর বসছে। বিভিন্ন সময় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। যার ফলে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। অবিলম্বে এইসব বন্ধ হওয়া উচিত!

আটক করা হল অনেককে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

4 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago