Accident

মর্মান্তিক! ভিনরাজ্যে পালিয়ে যাওয়া পশ্চিম মেদিনীপুরের নাবালিকাকে উদ্ধার করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: বাড়িতে না বলে প্রেমিক যুবকের সাথে ভিনরাজ্যে পালিয়ে গিয়েছিল নাবালিকা। সেই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির চালক ও নাবালিকার এক কাকার। আহত একাধিক পুলিশকর্মী ও পরিবারের একাধিক সদস্য সহ ওই নাবালিকাও! ঘটনা সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার চন্দ্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ড ইলামবাজার এলাকার এক নাবালিকা চম্পট দেয় এক যুবকের হাত ধরে। এরপরই নাবালিকার পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় চন্দ্রকোনা টাউন থানায়। তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে নিয়ে যুবক রয়েছে উত্তরপ্রদেশে। এরপরই, ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ রওনা দেয় উত্তর প্রদেশে। ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা!

দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়িটি :

সূত্রের খবর অনুযায়ী, ওই নাবালিকাকে উদ্ধারের জন্য নাবালিকার এক কাকা, জেঠু সহ আরও ২-১ জনকে সঙ্গে নিয়ে চন্দ্রকোনা টাউন থানার ৩-৪ জন পুলিশ কর্মী সোমবার উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় একটি প্রাইভেট কার ভাড়া করে। নাবালিকাকে উদ্ধার করে ফেরার পথে বৃহস্পতিবার রাতে বিহারের গয়া জেলার আমাস থানার অন্তর্গত লেম্বুয়া এলাকায় কনটেইনার বোঝাই ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়িটি। পাহাড়ি রাস্তা থেকে নিচে খাদে পড়ে যায় গাড়িটি।এই ঘটনায় গাড়ির চালক তপন বেরা এবং তার পাশে বসা নাবালিকার এক কাকার মৃত্যু হয়! ওই নাবালিকা, চন্দ্রকোনা টাউন থানার পুলিশ অফিসার প্রবীর দেবনাথ, নাবালিকার এক জেঠু ও আরও কয়েকজন পুলিশ কর্মী আহত হন। তবে, তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!

চন্দ্রকোনা টাউন থানা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago