Social Work

কোভিড সন্দেহে পশ্চিম মেদিনীপুরের প্রৌঢ়ের সৎকারে এগিয়ে এলোনা কেউ, “মুশকিল আসান” সেই রেড ভলান্টিয়ার্স

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: এগিয়ে এলোনা প্রতিবেশীরা, নীরব দর্শকের ভূমিকায় স্থানীয় প্রশাসন, পশ্চিম মেদিনীপুর জেলার অশীতিপর বৃদ্ধের সৎকারে এগিয়ে এলো সেই রেড ভলান্টিয়াররা। পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন জ্বরে ভুগছিলেন, তারপর বাড়িতেই মৃত্যু হয় অশীতিপর প্রৌঢ়ের। কোভিড সন্দেহে প্রতিবেশী থেকে গ্রামের মানুষ, সহযোাগিতা থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি গ্রামের শ্মশানে সৎকারেও বাধা দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত নীরব থেকে এড়িয়ে যায়। এই পরিস্থিতিতে খড়্গপুর গ্রামীণের গোপালী এলাকার ৮১ বছরের প্রৌঢ় হরিপদ চৌধুরীর সৎকারে এগিয়ে এলো রেড ভলান্টিয়ার্স সদস্যরা। সৎকার করা হলো, সিপিআইএম কর্মী রঞ্জন দে’র ফাঁকা জমিতে।

কোভিড সন্দেহে পশ্চিম মেদিনীপুরের প্রৌঢ়ের সৎকারে এগিয়ে এলোনা কেউ, “মুশকিল আসান” সেই রেড ভলান্টিয়ার্স :

খড়্গপুর গ্রামীন থানার গোপালী গ্রাম পঞ্চায়েত এলাকার জঙ্গল ঘেরা পশ্চিমপাত্রী গ্রামের ৮১ বছরের বয়স্ক হরিপদ চৌধুরী জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমবার। বৃদ্ধ বয়সে একমাত্র মেয়ের বাড়িতেই থাকতেন তিনি। মেয়েরও মৃত্যু হয় ছয় বছর আগে। নাতি কৃষ্ণ চৌধুরী ও নাত বৌ এর কাছেই ছিলেন। দিন মজুরী করেই সংসার চলত। এই পরিস্থিতিতে ক’দিন জ্বরে ভুগে মৃত্যু হয় বৃদ্ধ হরিপদ’র। সৎকারের জন্য গ্রামবাসীদের সহযোগিতা এবং সরকারী সাহায্য না পেয়ে মুষড়ে পড়েন নাতি কৃষ্ণ চৌধুরী। সেই খবর পৌঁছায় গোপালীতে রেড ভোলেন্টিয়ার সহায়ক কেন্দ্রে। গোপালী লোকাল কমিটির যুবদের রেড ভোলেন্টিয়ার টীম উত্তম নাগ, প্রতীক সরকার, নগেন্দ্রনাথ মান্না, শুভম রায়, আশিষ বাগরা অর্থ দিয়ে জ্বালানির কাঠ সহ দেহ নিয়ে যাওয়ার সরঞ্জাম জোগাড় করে সেই দেহ নিজেদের কাঁধে করে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে সৎকার করেন। যদিও, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা প্রথমে খবর পাইনি। সব কিছু যখন জানতে পারি, তখন ওনারা অন্য ব্যবস্থা করে নিয়েছিলেন।” কৃষ্ণ অবশ্য কাউকে দোষ দেননি! তবে, চোখের জলে দাদু’কে বিদায় দেওয়ার সাথে সাথে, এই অচেনা যুবদের মহানুভবতাও মুগ্ধ করে তাঁকে। বেদনাশ্রু আর আনন্দাশ্রু মিলেমিশে একাকার হয়ে যায়!

কোভিড সন্দেহে পশ্চিম মেদিনীপুরের প্রৌঢ়ের সৎকারে এগিয়ে এলোনা কেউ, “মুশকিল আসান” সেই রেড ভলান্টিয়ার্স :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago