Sports

প্রতিকূলতাকে জয় করার প্রতিযোগিতা! ‘৫৪ তম স্টেট ক্রশ কান্ট্রি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৪ অক্টোবর: ‘৫৪ তম স্টেট ক্রশ কান্ট্রি চ্যাম্পিয়নশিপ ২০২১’ অনুষ্ঠিত হলো জেলা শহর মেদিনীপুরে। রাজ্য স্তরের এই বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার সাড়ম্বর উদ্বোধন হল রবিবার সকালে। বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও তরুণ সঙ্ঘ ব্যায়ামাগারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল- এই রাজ্যস্তরীয় ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ (State Cross Country Championship)। “রাজ্যের বিভিন্ন জেলার একেবারে প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে নিয়ে আসাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য”, রাজ্য স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে একথাই জানিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিশ্বরূপ দে। প্রায় ৫০০ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগীতার বিশেষত্ব হল, প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা-কে জয় করে এগিয়ে যাওয়ার দৌড়! সফল প্রতিযোগীরা জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। প্রত্যন্ত অঞ্চলের এই সকল প্রতিযোগীরা পাবে উপযুক্ত প্রশিক্ষণ। স্বভাবতই বাংলার ক্রীড়া ক্ষেত্রে এই প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম বলে জানা গেছে। রবিবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন হয় মেদিনীপুর শহরে।

‘৫৪ তম স্টেট ক্রশ কান্ট্রি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে :

প্রতিকূলতাকে জয় করার প্রতিযোগিতা :

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, পুরুষ ও মহিলা বিভাগে ১০ কিলোমিটার, ৮ কিলোমিটার, ৬ কিলোমিটার, ৪ কিলোমিটার এবং ২ কিলোমিটার- এই পাঁচটি ইভেন্ট মিলিয়ে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। ক্রস কান্ট্রির নিয়ম অনুযায়ী, ১০ কিলোমিটার দৌড়ে যাবতীয় প্রতিকুলতা-কে জয় করে অর্থাৎ বন্ধুর, পাথুরে পথ, জল ও পাহাড়ি এলাকা ডিঙিয়ে প্রতিযোগীদের এগিয়ে যেতে হয়। রবিবারও তাই হলো। ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয় মেদিনীপুর শহর সংলগ্ন কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের বাগডুবি থেকে। উপস্থিত ছিলেন, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, রাজ্য পুলিশের এডিজি অজয় নন্দ (আইপিএস), ডিআইজি শ্যাম সিং (আইপিএস), জেলা পুলিশ সুপার দীনেশ কুমার (আইপিএস), স্পোর্টস কাউন্সিলের সম্পাদক বিশ্বরূপ দে, সাই এর কোচ ড. কল্যাণ চৌধুরী, অলিম্পিয়ান সোমা বিশ্বাস, বেঙ্গল রোড রেসের সাধারণ সম্পাদক হীরালাল মণ্ডল, মেদিনীপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান, প্রশাসক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ পান্ডব, তরুণ সংঘ ব্যায়ামাগারের তপন ভকত প্রমুখরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী শ্রীকান্ত মাহাত :

জেলা পুলিশ সুপার দীনেশ কুমার পুরস্কার তুলে দিচ্ছেন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago