দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৪ অক্টোবর: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়! সপ্তাহের শুরুতেই কলুটোলা স্ট্রিটের এক চারতলা বাড়ির দোতলায় সকাল এগারোটা নাগাদ আগুন লেগে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন পৌঁছেছে। হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে জল ছুঁড়ে আগুন নেভানোর কাজ চালানো হলেও ঘিঞ্জি এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
এদিকে, কিভাবে আগুন লাগলো সেই প্রসঙ্গে দমকলকর্মীরা প্রাথমিকভাবে অনুমান করেছেন যে, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। ঘিঞ্জি এলাকার কারণে আগুন সহজেই ছড়িয়ে পড়েছে বলেও জানা গিয়েছে। পুজোর আগে প্রচুর পরিমাণ বস্ত্র ও অন্যান্য সামগ্রী মজুত করা ছিল এই বাড়িটিতে। তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমান জানা না গেলেও মজুত করে রাখা সামগ্রীর অধিকাংশই আগুনে পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…