Recent

মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছিলেন মেদিনীপুরের সরকারি দপ্তরের নিরাপত্তা কর্মী! পাশে দাঁড়ালো শাসকদলের শ্রমিক সংগঠন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: অসহনীয় সাংসারিক ও অর্থনৈতিক চাপ সহ্য করতে না পেরে, আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন মেদিনীপুর শহরে অবস্থিত জল সম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের নিরাপত্তা কর্মী মানিক জানা। গত ৩০ আগস্ট (২০২১), পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়। জানা গিয়েছিল, আত্মহত্যা করেছেন তিনি। সেই মানিক জানা’র পরিবারের উদ্দেশ্যে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হল এই দপ্তরের শাসকদলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। তৃণমূল প্রভাবিত WRI & DD INTTUC রাজ্য সিকিউরিটি সংগঠনের নেতৃত্বরা রবিবার প্রয়াত মানিক জানা’র মেদিনীপুর শহরের উদয়পল্লীর বাড়িতে গিয়ে, তাঁর মা ও স্ত্রী-এর হাতে আর্থিক অনুদান তুলে দেন। সর্বোপরি, মানিক জানা’র একমাত্র ছেলে অনির্বাণ-কে তাঁর বাবার জায়গাতে, ওই একই দপ্তরে একটি সিকিউরিটি গার্ডের চাকরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সংগঠনের রাজ্য নেতৃত্বের তরফে ইন্দ্রনীল চক্রবর্তী, বিশ্বজিৎ পট্টনায়েক এবং অলোক শীট প্রমুখরা।

প্রয়াত কর্মীর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা :

প্রসঙ্গত উল্লেখ্য, একজন নিরাপত্তা কর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে সামান্য বেতন, তার সঙ্গে বাড়িতে ক্যান্সারাক্রান্ত বাবার চিকিৎসার জন্য মাত্রাতিরিক্ত খরচ! কয়েক বছর আগে মৃত্যু হয়েছে ভাইয়েরও। তাঁর সংসারের দায়িত্বও পালন করতে হচ্ছিল। এখনও কাজ পায়নি নিজের বছর ২১-২২ এর ছেলে।‌ সবমিলিয়ে, বছর ৫০ এর মানিক জানা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছিল। চরম অসহায় হয়ে পড়েছিল ওই পরিবার। কারণ, পুরো সংসারটাই চলত মানিকের আয়ে। নিরাপত্তা রক্ষীর কাজ করা ছাড়াও, বিভিন্ন ধরনের লেখালেখি বা দেওয়াল লিখনের কাজও করতেন তিনি। তবে, শেষমেষ মানসিক অবসাদে বেছে নিয়েছিলেন আত্মহননের পথ। সেই পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, নিঃসন্দেহে মানবিকতার নজির গড়লো এই নিরাপত্তারক্ষীদের শাসকদল প্রভাবিত শ্রমিক সংগঠনটি। মানিক জানা-র ছেলে অনির্বাণ সংগঠনের নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago