Suicide

Suicide: পাপের প্রায়শ্চিত্ত করতেই ‘আত্মহত্যা’! পশ্চিম মেদিনীপুরের মেধাবী কন্যার খুনে অভিযুক্ত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল:ভয়, আতঙ্ক, অনুশোচনার আগুন নাকি পাপের প্রায়শ্চিত্ত? বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোররাতে পশ্চিম মেদিনীপুরের (ডেবরার বাড়াগড়ের) মেধাবী কন্যা স্পৃহা-কে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ তাকে খুঁজছিল। পেশায় রাজমিস্ত্রি, মুর্শিদাবাদের বাসিন্দা সেই সর্বেশ্বর প্রামাণিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল তার বাড়ির অদূরেই! শুক্রবার বিকেলে, মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাসিন্দা ২৬ বছর বয়সী ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। একটি পুকুর পাড়ের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে বলে, সুতি থানা সূত্রে জানা গেছে। শুক্রবার রাতে এই খবর ডেবরা থানায় পৌঁছয়। এরপরই, ডেবরা থানা ও জেলা পুলিশের একটি দল সুতির উদ্দেশ্যে রওনা দেয় তদন্তের প্রয়োজনে।

সর্বেশ্বর প্রামাণিক (ছবি- সংগৃহীত):

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে নিজের রুম থেকে স্পৃহা চক্রবর্তী নামে ১৯ বছর বয়সী ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার বাড়াগড় এলাকার বাসিন্দা ওই ছাত্রী ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। তার পরিবারের সদস্যরা বাড়িতে ভাড়ায় থাকা এক রাজমিস্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনে। সর্বেশ্বর প্রামাণিক নামে ওই রাজমিস্ত্রি ছাড়াও আরও তিন রাজমিস্ত্রি স্পৃহা-দের বাড়িতে ভাড়ায় ছিল গত ২ বছর ধরে। সম্প্রতি, ডেবরা বাজারে তাদের একটি দোকান ঘরের কাজও করছিল ওই মিস্ত্রিরা। তাদের মধ্যেই অন্যতম সর্বেশ্বর প্রামাণিক নামে বছর ২৬ এর ওই যুবক ভোররাতে স্পৃহা’র রুমে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। স্পৃহা বাধা দেওয়াতেই তাকে খুন করে পালিয়ে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান। লিখিত অভিযোগের পর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এদিকে, অভিযোগ হওয়ার মোটামুটি ২৪ ঘন্টার মধ্যেই ভয়ে, আতঙ্কে কিংবা অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে সর্বেশ্বর আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে। তবে, তদন্ত শেষ হওয়ার আগে, আত্মহত্যার মধ্য দিয়েই সর্বেশ্বর যেন বুঝিয়ে দিলো, স্পৃহাকে খুন সেই করেছে! অনেকেই বলছেন, প্রাণ দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করলো হয়তো। কিন্তু, অকালে যে মেধাবী কন্যা পৃথিবী ছেড়ে চলে গেল, তাকে তো আর ফিরে পাবেনা তার পরিবার! গতকাল (শুক্রবার) গলায় ফাঁস লাগিয়ে সর্বেশ্বর প্রামাণিক আত্মঘাতী হয় বলে সুতি থানার পুলিশ জানিয়েছে। যদিও, তদন্ত চলছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক আধিকারিক।

সর্বেশ্বর প্রামাণিক (ছবি- সংগৃহীত) :

অপরদিকে, শনিবার মৃত ছাত্রীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। এদিন নিহত যুবতীর বাড়িতে উপস্থিত হতেই মন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এবিষয়ে মন্ত্রী হুমায়ুন কবীর বলেন, “তদন্ত চলছে, আসল ঘটনা দু’দিনের মধ্যে পরিস্কার হয়ে যাবে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।”

মন্ত্রী হুমায়ুন কবীর পরিবারের সদস্যদের সাথে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago