Suicide

Suicide: “তোমার জন্য জীবন দিতে পারি সোনা”! নিজের ‘জীবন’ দিয়েই কথা রাখলেন পশ্চিম মেদিনীপুরের জগন্নাথ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর:”All is fair in Love and War”! শুধু পাশ্চাত্য কেন, প্রাচ্য সাহিত্যেও সেই শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে রবি ঠাকুরের নষ্টনীড়, চোখের বালি, চতুরঙ্গ, ঘরে বাইরে- সর্বত্র প্রেম আর পরকীয়া মিলেমিশে একাকার! শুধু সাহিত্য কেন, বঙ্গজীবনেও এর দেখা মেলে যখন-তখন। তবে, যেখানেই সংযমের অভাব, সেখানেই বিষবৃক্ষের ভয়াল দংশনে ছারখার হয় জীবন-যৌবন-সংসার সবকিছুই! পশ্চিম মেদিনীপুরের সবংয়েও যেমন ঘটল বুধবার। প্রেমের জোয়ারে ভেসে গিয়ে নিজের জীবন-ই বিসর্জন দিয়ে বসলেন বছর ২৬ এর জগন্নাথ!

মৃত্যুর পথে পাড়ি দিলেন জগন্নাথ বর্মণ :

জানা গেছে, সম্পর্কিত এক বৌদির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন প্রেমের সম্পর্কে। সেই সম্পর্কের টানাপড়েনেই ‘আত্মহত্যা’ করেছেন জগন্নাথ! পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম জগন্নাথ বর্মণ (২৬)। তিনি আদতে পশ্চিম মেদিনীপুরের সবং থানার বিষ্ণুপুর পঞ্চায়েতের কুলভেড়ি গ্রামের বাসিন্দা। ওই থানার অন্তর্গত মোহাড় পঞ্চায়েতের পূর্ব মোহাড় গ্রামে জগন্নাথের পিসির বাড়ি। সেখানে থেকেই পড়াশোনা করেছিলেন জগন্নাথ। বিএ পাস করার পর, কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন জগন্নাথ। মাঝেমধ্যেই মোহাড় এলাকায় পিসির বাড়িতে যাওয়া-আসা করতেন। সেখানেই তাঁর এক বৌদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানা যায়! সম্পর্কের টানাপড়েনের জেরেই বুধবার মোহাড় এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে কিছুটা দূরে বিষ পান করেন জগন্নাথ। ভর্তি করা হয় হাসপাতালে। তবে, বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ভোর ৩ টা নাগাদ মৃত্যু হয় তাঁর! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে।

জগন্নাথ বর্মণ (২৬) :

সূত্রের খবর অনুযায়ী, জগন্নাথের কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে ওই বৌদির উদ্দেশ্যে লেখা ছিল, “আমি তোমাকে বলেছিলাম, তোমার জন্য জীবন দিতে পারি। কথা রাখলাম সোনা। আমি পারলাম না তোমায় ছেড়ে বাঁচতে। যদি সারা জীবন তুমি আমায় একা থাকতে বলতে, তা হলে আমি রয়ে যেতাম গো। তুমি এই ভাবে অভিনয় করেছিলে আমি জানতাম না গো! আমি মরে গেলে তোমায় আর অভিনয় করতে হবে না। তুমি ভাল থাকবে, সুখী হবে। এতেই আমি খুশি। তোমার সুখের জন্য আমি সব করতে পারি। কিন্তু, তোমায় ছাড়া বাঁচা অসম্ভব। তাই চলে যাচ্ছি। জোর করে তোমার সব কিছু ছিনিয়ে নিয়েছিলাম বলে আবার তোমায় ফিরিয়ে দিলাম”। এদিকে, এই ঘটনায় একদিকে যেমন এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, তেমনই নেমে এসেছে গভীর শোকের ছায়া!

সবং থানা :

প্রতীকী ছবি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago