Suicide

West Midnapore: “আমি নিজের কাছে হেরে গেছি!” মর্মস্পর্শী বার্তা দিয়ে আত্মহত্যা পশ্চিম মেদিনীপুরের যুবকের, শোকস্তব্ধ জেলাবাসী

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ মে:”আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের কাছে হেরে গেছি। তাই বিদায় নিচ্ছি।” এমনই মর্মস্পর্শী ‘সুইসাইড নোট’ লিখে চিরতরে বিদায় নিলেন মাত্র ৩২ বছর বয়সের তরতাজা যুবক সঞ্জয় দোলুই। সঞ্জয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কলেজের (ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়) অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন। অতি সামান্য বেতনে চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মী হিসেবে কাজ করার সাথে সাথে, সম্প্রতি নিজের একটি স্টেশনারি দোকান-ও খুলেছিলেন। মঙ্গলবার (১০ মে) দুপুর ২ টো নাগাদ নিজের সেই দোকানেই আত্মহত্যা করেন সঞ্জয়। ঘাটাল মহকুমার দাসপুর ২ নং ব্লকের নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েতের বসন্তপুরের বাসিন্দা সঞ্জয়ের পরিবারে স্ত্রী, বাবা-মা ছাড়াও ৩ বছরের একটি সন্তান আছে। মঙ্গলবার বিকেল নাগাদ দাসপুর থানার চেঁচুয়া বাজারে নিজের দোকান থেকেই সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে দাসপুর থানার পুলিশ। বুধবার তাঁর দেহের ময়নাতদন্ত হয়। পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির জেলা সম্পাদক সঞ্জয়ের মৃত্যু-তে শোকস্তব্ধ শুধু পরিবার-পরিজন, এলাকাবাসী ও সহকর্মীরাই নন, সারা জেলা ও রাজ্যের অস্থায়ী কলেজ কর্মীরা!

মর্মান্তিক পরিণতি কলেজের অস্থায়ী কর্মী সঞ্জয় দলুইয়ের :

পরিবার ও সহকর্মীদের মাধ্যমে জানা গেছে, সঞ্জয় অত্যন্ত পরিশ্রমী, মিশুকে, সৎ ও পরোপকারী যুবক ছিলেন। কলেজের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির আন্দোলনে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন। তবে, এখনও অবধি বেতন বৃদ্ধি হয়নি তাঁদের! তাই, মূল্যবৃদ্ধির বাজারে এই যৎ সামান্য বেতনে সংসার চালানো ক্রমেই দুষ্কর হয়ে পড়ছিল। দাসপুর থানার চেঁচুয়া বাজারে তাই একটি স্টেশনারি দোকান-ও চালাতেন। তার পরেও বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন সঞ্জয়। গত কয়েকদিন ধরে সংসারেও অশান্তি হচ্ছিল বলে জানা গেছে। দিনকয়েক আগে তাই স্ত্রী ও সন্তান-কে শ্বশুরবাড়ি-তে রেখে এসেছিলেন বলেও জানা গেছে। তারপরই এই ঘটনা!

সঞ্জয় দোলুই :

জানা গেছে, সোমবার রাতে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন সঞ্জয়। তারপর, মঙ্গলবার দুপুরে বাড়িতে খাওয়াদাওয়া-ও করে এসেছিলেন।‌ বাড়ি থেকে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই, দিনকয়েক ধরে মানসিক অবসাদে ভোগা সঞ্জয় এই কাণ্ড ঘটান! বিকেল নাগাদ এক খদ্দের তাঁকে ঝুলন্ত অবস্থায় দোকানে দেখেন। এরপরই, খবর পেয়ে স্থানীয়রা আসেন। খবর দেওয়া হয় দাসপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বুধবার ময়নাতদন্তের পর তাঁর দেহ ঘাটাল কলেজে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা। বাড়িতে যান ঘাটাল কলেজের অধ্যক্ষ সহ শিক্ষাকর্মীরা। আসেন অন্যান্য কলেজের অস্থায়ী কর্মীরাও। বৃহস্পতিবার জেলার প্রায় প্রতিটি কলেজের ক্যাজুয়াল কর্মচারীবৃন্দ এবং শিক্ষাকর্মী বৃন্দ সঞ্জয়ের স্মৃতির উদ্দেশ্যে শোকপ্রকাশ করেন এবং পরিবারের পাশে সাধ্যমত থাকার অঙ্গীকার করেন।

শোকজ্ঞাপন করলেন মেদিনীপুর কলেজের শিক্ষাকর্মীবৃন্দ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago