Theft

পুজোর পর খুলতে পারে স্কুল! খবর পেয়েই রেল শহরে দুষ্কৃতীদের সাফাই অভিযান, ৪৬ খানা সিলিং ফ্যান উধাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: পুজোর পরই খুলে যেতে পারে স্কুল। তাই, আর ঝুঁকি নিতে রাজি নয় রেল শহরের দুষ্কৃতীরা! সাফাই অভিযানে নেমে পড়লেন। এক্কেবারে থানার অদূরে অন্ধ্রা হায়ার সেকেন্ডারি স্কুলেই হানা দিলেন বৃহস্পতিবার রাতে! শুক্রবার সকালবেলা স্কুল কর্তৃপক্ষ দেখলেন, একটাও রেখে যায়নি, ৪৬ খানা সিলিং ফ্যান-ই নিজেদের মনে করে নিয়ে গেছে দুষ্কৃতীদল! তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানা।

স্কুলে খড়্গপুর টাউন থানার পুলিশ আধিকারিকরা :

প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড কালে বন্ধ আছে স্কুল। সেই সুযোগই নিল ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরের দুষ্কৃতীরা। খড়্গপুর টাউন থানা থেকে মাত্র ১ কিলোমিটারের মধ্যে থাকা অন্ধ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, রাতের অন্ধকারে হানা দিয়ে ৪৬ টা সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেল। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা খড়্গপুর এলাকায়। এমনিতেই, খড়্গপুরে বিগত কয়েক দিন ধরে যেভাবে চুরির ঘটনা ঘটছে, তাতে দুশ্চিন্তায় স্থানীয়রা। তার উপরে স্কুলেও চুরি! উল্লেখ্য যে, ওই বন্ধ স্কুল চত্বরেই রয়েছে স্কুল-কেয়ারটেকারের আবাসন। কিন্তু, কিছুটা দূরে হওয়ার জন্য, তিনি কিছু টের পাননি! সেই সুযোগকে কাজে লাগিয়ে ৪৬ টি সিলিং ফ্যান খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

News Desk

Recent Posts

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 days ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

6 days ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

4 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

4 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

1 month ago