Tragic Death

Tragic Death: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মেদিনীপুর সিটি কলেজের ছাত্রীর, ঘটনায় শোকের ছায়া শহরজুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: দুপুর নাগাদ কলেজের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন স্বাগতা।‌ গলায় ঝুলছিল আই কার্ডটিও (College Identity Card)। কলেজে ঢোকার ঠিক মুখেই ৬০ নং জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল সেই মেয়েরই! মেদিনীপুর শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের (Midnapore City College) মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের দ্বিতীয় সেমিস্টারের (M.A 2nd Sem) ছাত্রী ছিলেন স্বাগতা হাজরা। জানা যায়, মেদিনীপুর শহরের বার্জটাউনের বাসিন্দা বছর তেইশের স্বাগতা আর পাঁচটা দিনের মতোই অটোতে করে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু, দুপুর‌ ঠিক আড়াইটা নাগাদ ঘটে যাওয়া আকস্মিক এই দুর্ঘটনায় যেন মাথায় বাজ ভেঙে পড়ে কলেজ কর্তৃপক্ষ থেকে পরিবারের সকলের! ঘটনাস্থল থেকে স্বাগতা-কে উদ্ধার করে, একটি অটোতে করেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন! তবে, দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও, ঘটনাস্থল থেকে একটি রয়েল এনফিল্ড বাইক উদ্ধার করেছে পুলিশ। তবে, বাইকের চালক পলাতক। এদিকে, ঘটনা ঘিরে শহর জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া!

মেদিনীপুর সিটি কলেজ :

স্থানীয় সিসিটিভি ফুটেজ ও কলেজ সূত্রে জানা গেছে, দুপুর ঠিক ২ টো ২৩ নাগাদ, মেদিনীপুর শহরের অদূরে শালবনী থানার অধীন ভাদুতলায় অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের একেবারে সামনেই দুর্ঘটনাটি ঘটে। কলেজে ঢোকার ঠিক মুখেই ৬০ নং জাতীয় সড়কের উপর লুটিয়ে পড়েন স্বাগতা। অনুমান করা হচ্ছে, ওই রয়েল এনফিল্ড বাইকের ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা কিছু ছাত্র-ছাত্রী তেমনটাই জানিয়েছেন। অপরদিকে, সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার মুহূর্তের ছবি সরাসরি ধরা পড়েনি। তবে, তার পরের মুহূর্তে ধরা পড়েছে, ভাদুতলা থেকে মেদিনীপুর শহরের দিকে যাওয়া ওই বাইকের চালক ছিটকে পড়েন রাস্তার বাম দিকে এবং স্বাগতা ছিটকে পড়েন রাস্তার উপর। এরপর, দু’জনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা স্বাগতা-কে মৃত বলে ঘোষণা করেন! অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে আর ওই বাইক চালক যুবকের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ তার সন্ধান চালাচ্ছে। তবে, তার বাইকটি দুর্ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। জেলা শহর মেদিনীপুরের অভিজাত এলাকা বার্জটাউনের বাসিন্দা স্বাগতা’রা ছিলেন এক ভাই ও এক বোন। সদ্য বিবাহিত দাদা সুশোভন হাজরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একজন চুক্তিভিত্তিক কর্মী। এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতিতে নেই তাঁরা কেউই। ঘটনায় একপ্রকার শোকস্তব্ধ স্বগতা’র পরিবার! হাসিখুশি মেয়ের আকস্মিক এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো শহর জুড়ে।

স্বাগতা হাজরা (ফেসবুক ছবি) :

সেই বাইক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago