Tragic Death

Elephant Attack: সাত সকালেই হাতির হানায় মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামে, শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরের শালবনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৭ সেপ্টেম্বর: ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির! বুধবার ভোররাতে ঝাড়গ্রাম বনবিভাগের অন্তর্গত মানিকপাড়া রেঞ্জের রমরমা বিটের জামব্যাদা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুনির্মল পাল। বয়স আনুমানিক ৪৫। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল সংলগ্ন ভাঙাবাঁধ গ্রামে। তবে, তিনি ঝাড়গ্রামের জামবেদ্যা গ্রামে শ্বশুরবাড়িতেই থাকতেন বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে!

মর্মান্তিক মৃত্যু:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরবেলা জঙ্গল থেকে পাতা কুড়োতে যাচ্ছিলেন সুনির্মল। সেই সময় জঙ্গলে যাওয়ার পথে রাস্তায় হঠাৎ করে একটি হাতি তাঁর সামনে চলে আসে। এরপরই, অতর্কিতে হামলা করে হাতিটি। শুড়ে পেঁচিয়ে বারে বারে আছাড় মারতে থাকে সুনির্মলকে! ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সুনির্মলের বাড়ি শালবনীর (পশ্চিম মেদিনীপুর) ভাঙ্গাবাঁধে। ঝাড়গ্রামের জামব্যাদা গ্রামে বিয়ে হয়েছিল। জামব্যাদা গ্রামেই থাকতেন তিনি। ঘটনার পরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জামব্যাদা গ্রামে। এদিকে, শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাঙাবাঁধ এলাকাতেও। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তাঁর পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসাথে, জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়েছে। হাতির গতিবিধি জানার জন্য, বনদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার বার্তাও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago