মৃতদেহ উদ্ধার :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বাচ্চাদের জন্য খাবার কিনতে বেরিয়েছিলেন বুধবার বিকেলে! মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার সকালে। বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলায় এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, খড়্গপুর লোকাল থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে। পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে!
পরিবার সূত্রে জানা গেছে, সেক ফিরোজ নামে ওই যুবক বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাচ্চাদের জন্য খাবার কিনতে। কিন্তু, দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু, কোথাও খুঁজে পাওয়া যায়নি! বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ঝোঁপের মধ্যে থেকে উদ্ধার হয় ফিরোজের মৃতদেহ। খড়্গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ফিরোজের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…