Categories: Uncategorized

Midnapore: ১২ বছর পর ফের ইতিহাসের দোরগোড়ায়! মেদিনীপুর কলেজ মাঠে বড় পর্দায় দেখানো হবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: ২০১১-র ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium, Mumbai) পর ২০২৩- এর নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium, Ahmedabad)। বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে ফের ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় ভারত। বিপক্ষে আবার বিশ সাল আগের প্রতিপক্ষ তথা চ্যাম্পিয়ন (২০০৩ বিশ্বকাপে) দল অস্ট্রেলিয়া। ফলে ‘মধুর প্রতিশোধ’-র অপেক্ষায় মুখিয়ে ১৪০ কোটি ভারতবাসী। আগামী রবিবার (১৯ নভেম্বর) বিশ্বকাপ ক্রিকেটের সেই বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ বিশেষভাবে দেখানোর ব্যবস্থা করল মেদিনীপুর পৌরসভা। জেলা শহর মেদিনীপুরের ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠে জায়ান্ট স্ক্রিন বা বড় পর্দায় (Giant Screen/Big Screen) এই মেগা ফাইনাল ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান।

মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠ (নিজস্ব চিত্র):

বৃহস্পতিবার সন্ধ্যাতেই পৌরপ্রধান সাংবাদিকদের জানিয়েছেন, ঐতিহাসিক এই ফাইনাল ম্যাচ মেদিনীপুর শহরবাসী যাতে আরো ভালোভাবে উপভোগ করতে পারেন, সেজন্যই মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠে (Midnapore College Collegiate Ground) জায়ান্ট স্ক্রিন বা বড় পর্দা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। সরাসরি সম্প্রচার হবে সেই পর্দায়। তিনি এও জানিয়েছেন, “মাঠের ঠিক মাঝখানে এই বড় পর্দা লাগানো হবে। দর্শকদের বসার জন্য ১০০০-টি চেয়ার থাকবে। এছাড়াও, দাঁড়িয়ে দেখতে পারবেন বহু মানুষ। এজন্য কোনও প্রবেশমূল্যও লাগবেনা।” ঐক্যবদ্ধ ও সুশৃংখলভাবে শহরবাসী যাতে একসাথে বসে এই খেলা উপভোগ করতে পারেন এবং ভারতের জন্য গলা ফাটাতে পারেন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন চেয়ারম্যান। এদিকে, পৌরসভার এই উদ্যোগে স্বভাবতই খুশি আপামর শহরবাসী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 days ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

6 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago