দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ জুন: একবার টেট (TET) পাস করলেই আজীবন ভ্যালিডিটি, জানালেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। প্রসঙ্গত, টেট বা টিচার্স অ্যালিজিবিলিটি টেস্ট (Teachers Eligibility Test) এর ক্ষেত্রে আগে এই মেয়াদ ছিল সাত বছরের। তা বাড়িয়ে আজীবন করে দেওয়া হল। এই সিদ্ধান্তে খুশি হবু শিক্ষকরা।
উল্লেখ্য যে, এই নিয়ম কেন্দ্রীয় সরকারের CTET বা সেন্ট্রাল টেটের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি রাজ্য সরকারের টেটের ক্ষেত্রেও প্রযোজ্য তা অবশ্য বিস্তারিত ভাবে জানা যায়নি। তবে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার চাকরির ক্ষেত্রে এই টেট হল প্রধান ও প্রাথমিক যোগ্যতামান। একবার পাস করলে, আজীবন শিক্ষক হওয়ার সুযোগ থাকলে যে খুশিই হবেন শিক্ষক পদপ্রার্থীরা তা বলাই বাহুল্য!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…