Categories: Uncategorized

Paschim Medinipur: প্রাচীন বাড়ি ভাঙার সময় বেরিয়ে এল রহস্যজনক সিন্দুক! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় শোরগোল

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: শতবর্ষ প্রাচীন বাড়ি ভাঙার সময় বেরিয়ে এলো রহস্যজনক এক সিন্দুক। আর, সেই সিন্দুককে ঘিরেই তুমুল উন্মাদনা এলাকাবাসীদের মধ্যে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের। সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। গ্রামবাসীদের মাধ্যমে খবর পায় পুলিশও। যদিও, শত চেষ্টাতেও সোমবার সন্ধ্যা অবধি ওই সিন্দুক খুলতে পারেননি কেউই!

এই বাড়ি ভাঙার সময়ই মাটির নীচ থেকে উঠে আসে সিন্দুক:

জানা যায়, ক্ষীরপাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বাসিন্দা বিকাশ রায়ের শতবর্ষ প্রাচীন মাটির জরাজীর্ণ বাড়ী জেসিবি মেসিন দিয়ে ভাঙার সময়ই, মাটির নীচ থেকে বেরিয়ে আসে ওই রহস্যজনক সিন্দুক। সেই খবর এলাকাবাসীদের কাছে পৌঁছনোর সাথে সাথেই তাঁরা ভিড় জমান বিকাশ রায়ের বাড়িতে। কী আছে ঐ সিন্দুকে? জানার জন্য তাইতো হয়ে পড়েন এলাকাবাসী। পরে পুলিশ আসে। কিন্তু, খোলা যায়নি ওই সিন্দুক! এদিকে, এলাকার বাসিন্দাদেরই একাংশ জানান, বিকাশ রায়ের বাড়িতে পাওয়া সিন্দুকটি জনৈকা রিক্তা রায়ের। রিক্তা রায়ের পরিবার অবশ্য বাড়িটি বিকাশ রায়কে বিক্রি করেন। এদিন, খবর পাওয়ার পরই তাঁরা (রিক্তা রায়ের পরিবারের সদস্যরা) পুলিশের হস্তক্ষেপ দাবি করেন। তবে, পুলিশ সিন্দুকটি উদ্ধার করলেও, তা খুলতে পারেননি বলেই জানা গেছে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago