Categories: Uncategorized

Digha Jagannath Temple: আগামী বছর এপ্রিলের মধ্যেই খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা! রাম মন্দির-উন্মাদনার মধ্যেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১৮ নভেম্বর: নতুন বছরের শুরুতেই (২০২৪-র ২২ জানুয়ারি) অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে, দেশের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তা নিয়ে তৈরি হয়েছে উন্মাদনা! আর, তারই মাঝে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন বছর (২০২৪) রথযাত্রার আগে এপ্রিল মাসের মধ্যেই খুলবে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা। মুখ্যমন্ত্রীর কথায়, “দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের যে উচ্চতা, দীঘার মন্দিরেরও সেই উচ্চতা রাখা হচ্ছে। সকলের খুব ভালো লাগবে। এপ্রিল মাসের মধ্যে এই মন্দির উদ্বোধন হয়ে যাবে।”

দীঘায় তৈরী হচ্ছে জগন্নাথ মন্দির (নক্সা চিত্র, সংগৃহীত):

উল্লেখ্য যে, ২০১৯ সালে দীঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে এবং এই কাজ হিডকো সংস্থা-কে দিয়ে করানো হবে। তা নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে। তবে, বন দফতরের সঙ্গে পরবর্তী সময়ে ওই জায়গা নিয়ে জটিলতা তৈরী হয়। তাই, মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দীঘা অঞ্চলের দীঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ্য সরকার। সেই কাজ প্রায় শেষের পথে। আর তাই, নতুন বছরের (২০২৪) রথযাত্রার পথ-নির্দেশিকাও আগে থেকে ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউ দীঘা যাওয়ার পথে ঝাউ বন পেরিয়ে সৈকতের দিকে এখন যেখানে জগন্নাথের ছোট মন্দির, সেটিকেই জগন্নাথের ‘প্রতীকী’ মাসী বাড়ি ধরে নতুন বছরে দীঘাতে হবে পুরীর মতোই জাঁকজমক সহকারে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব।

মন্দিরের কাজ চলাকালীন মুখ্যমন্ত্রী (ফাইল চিত্র, সংগৃহীত):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago