Categories: Uncategorized

SBI Clerk Recruitment: স্নাতক যোগ্যতায় ৮ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৮ নভেম্বর: বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গতকাল অর্থাৎ ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন বা আবেদন প্রক্রিয়া। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। অ্যাপ্লিকেশন প্রিন্ট করানোর শেষ তারিখ ২২ ডিসেম্বর। অনলাইনেই হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

এসবিআই-তে নিয়োগ (প্রতীকী ছবি):

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-র অফিসিয়াল ওয়েবসাইটে (sbi.co.in) গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টোমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে নিয়োগ করবে এসবিআই (SBI)। মোট ৮২৮৩-টি পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শিক্ষাগত যোগ্যতা এবং বয়স: UGC স্বীকৃত যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক উত্তীর্ণ হলেই হবে। বয়স হতে হবে- ২০ থেকে ২৮ বছরের মধ্যে। পরীক্ষা: নতুন বছরের জানুয়ারি মাসে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। বিস্তারিত জানতে এসবিআই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখা প্রয়োজন। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখে নেওয়া প্রয়োজন চাকরিপ্রার্থীদের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 days ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

6 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago