Vidyasagar University

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই ২০০৬ সাল থেকে। পৃথক বিভাগ তৈরি হয়েছে ২০১২-তে। এবার সেই এমবিএ বিভাগের অধীনেই একটি তিন মাসের সংক্ষিপ্ত ও যুগপোযোগী কোর্সের সূচনা হলো। নতুন এই ‘অ্যাড অন’ কোর্সটির নাম হল- ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ (Campus to Corporate)। বুধবার (৯ এপ্রিল) বিকেলে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কোর্সের আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উপস্থিত ছিলেন নিবন্ধক জয়ন্ত কিশোর নন্দী, বিভাগীয় প্রধান দেবাশীষ বিশ্বাস, বিভাগীয় অধ্যাপক তারকনাথ সাহু, সুদীন বাগ, দীপা ব্যানার্জি প্রমুখ।

সংক্ষিপ্ত কোর্সের সূচনা:

বিজ্ঞাপন (Advertisement):

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের তরফে জানানো হয়েছে, যেকোনো শাখায় নূন্যতম গ্রাজুয়েট বা স্নাতক হলেই এই কোর্সটি করা যাবে। বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। কর্পোরেট দুনিয়ার চাকরির ক্ষেত্রে পড়ুয়াদের এক ধাপ এগিয়ে দিতেই এই কোর্সের সূচনা বলে জানান এমবিএ বিভাগের প্রধান ড. দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, “এমবিএ সহ বিভিন্ন ডিগ্রী করা থাকলেও অনেক সময় স্পট ক্যাম্পাসিং, ইন্টারভিউ প্রভৃতি ক্ষেত্রে পড়ুয়ারা পিছিয়ে পড়েন। আবার, মফস্বলের এই সমস্ত এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাসের অভাবও দেখা যায়। তিন মাসের এই সংক্ষিপ্ত কোর্সে এই বিষয়গুলি সুচারুভাবে শেখানো হবে।” তিনি এও জানিয়েছেন, তিন মাসে মোট ২০টি ক্লাস হবে। প্রতি সপ্তাহে হবে সর্বাধিক দু’টি ক্লাস। প্রতিটি ক্লাস হবে দেড় ঘণ্টার। এই কোর্সের জন্য খরচ মাত্র ৬০০ টাকা। আসন রয়েছে ৬০টি। ভর্তির জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের সাথে যোগাযোগ করলেই হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর বলেন, “মেদিনীপুর সহ জঙ্গলমহলের পড়ুয়াদের চাকরির দুনিয়ায় আরও কিছুটা এগিয়ে দিতেই এই উদ্যোগ। এই বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী আরো একাধিক কোর্স করানো হয়। ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা রয়েছে আমাদের।”

অ্যাড অন কোর্সের সূচনা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago