Weather Update

একটানা বাঁধ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত বানভাসি মেদিনীপুর! বুধেও দুর্যোগ চলবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: একে দুর্যোগ বলা উচিৎ নাকি দৈব দুর্বিপাক? বুঝতে পারছেন না মেদিনীপুরবাসী! যেভাবে বানভাসি দুই মেদিনীপুরেরর বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন থাকতে থাকতেই, ফের একের পর এক নিম্নচাপ আঘাত হানছে, তাতে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সবং, পিংলা, ডেবরা, নারায়ণগড়, খাকুড়দা, দাঁতন, মোহনপুর থেকে শুরু পূর্ব মেদিনীপুরের এগরা, ময়না, পটাশপুর, ভগবানপুর সহ বিভিন্ন এলাকা। প্রকৃতির বা নিয়তির এই নিষ্ঠুর পরিহাসে আজ বড় অসহায় এইসব এলাকার মানুষ! সোমবারের পর মঙ্গলবারও রাতভর বৃষ্টি হল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ফলে, ইতিমধ্যে প্লাবিত ও জলমগ্ন ঘাটাল, সবং, পিংলা কিংবা পটাশপুর, ভগবানপুরের লক্ষ লক্ষ মানুষের যে দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অবর্ণনীয়! সঙ্গে, জেলা শহর মেদিনীপুর এবং তৎসংলগ্ন সদর ব্লক, শালবনী ব্লক থেকে শুরু করে রেলশহর খড়্গপুর, নিস্তার নেই কারুরই। হাজার হাজার বাড়ি ভেঙে পড়ছে। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হচ্ছে। একটার পর একটা বাঁধ ভেঙে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে! এর মধ্যেই, বুধবারও বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

অসহায় চিত্র মেদিনীপুরের সবং এলাকার মানুষের (ছবি- সংগৃহীত) :

সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া,‌ হুগলি, দুই ২৪ পরগণা ভাসিয়ে দিয়ে নিম্নচাপ এখন আরও শক্তিশালী হয়ে পশ্চিমে সরে গেছে! এর ফলে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত মঙ্গলবার সারা দিন অঝোর ধারায় ঝরে পড়ার পর, রাত থেকে আরও ভয়াবহ আকার ধারণ করে পতিত হচ্ছে। সঙ্গে গুরু গুরু মেঘের গুমরি গুমরি আওয়াজ! আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ, বুধবারের জন্য কমলা সতর্কতা (Orange) জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত এই ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলে আসবে। এর প্রভাবে, আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর), রবিবার (২৬ সেপ্টেম্বর) থেকে ফের ওড়িশা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে।

প্রকৃতির কোপে অসহায় প্রাণীরাও : (ছবি- ফেসবুক)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago