Weather Update

Summer: নববর্ষেও ‘দারুণ অগ্নিবাণে’ জ্বলছে বাংলা! ‘মোবাইল’ খুলেই মেদিনীপুরবাসী দেখলেন এবারও হাজির হয়েছে আরবের সেই Viral উটেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: “দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে/ রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন/ আরাম নাহি যে জানে রে….”। রবি ঠাকুরের এই গান-ই এখন বঙ্গবাসীর নিত্য সঙ্গী! চলছে তাপপ্রবাহ (heat wave)। জারি আছে কমলা সর্তকতা। আরও অন্তত ৪-৫ দিন এমনই চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ফলে, ‘দিনে স্বস্তি নেই, রাতে ঘুম নেই’ পরিস্থিতি আপাতত বজায় থাকবে! কারণ, দক্ষিণবঙ্গের ১৫-টি জেলাতেই লু বা তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও দক্ষিণবঙ্গের এই সব ক’টি জেলাতেই তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রীর ঘরে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিন। আজ (শনিবার), নববর্ষের দিন হালকা মেঘ সহ অস্বস্তিকর আবহাওয়া থাকলেও, বৃষ্টির কোনো আশা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপমাত্রা ইতিমধ্যে ৪২ ডিগ্রীর আশেপাশে বা কোথাও আরো বেশি। সবমিলিয়ে বাংলা নববর্ষের মধ্যেও জ্বলে পুড়ে যাচ্ছে মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, কাঁথি থেকে কলকাতা, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া। এর মধ্যেই একটু মজার খোঁজে মেদিনীপুরের একদল তরুণ প্রজন্ম গত বছরের মতো এবারও মোবাইল বা কম্পিউটারে কারসাজি করে আরবের উটের দলকে এনে ফেলেছেন বিদ্যাসাগরের মেদিনীপুরে! ইতিমধ্যে তা ভাইরাল-ও হয়ে গেছে। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা মিলছে সেই ভিডিও অ্যানিমেশনের। যেখানে উটের দলকে ‘ওয়েলকাম টু মিডনাপুর টাউন’ জানানো হয়েছে ছবির কারসাজিতে! আপাতত এই তীব্র গরমে এভাবেই মজা খুঁজে নিতে কার্পণ্য নেই নেট দুনিয়ার!

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা: (ছবি- এস. মন্ডল)

এদিকে, আগামী ২-৩ দিনের মধ্যে হালকা মেঘের কারণে, ছিটেফোঁটা বৃষ্টি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হলেও, তাতে আরাম মিলবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। কারণ, জমাটি মেঘের দেখা নেই দক্ষিণবঙ্গের আকাশে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ (১৫ এপ্রিল) দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) লু বা তাপপ্রবাহ চলবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয়েছে, উত্তরবঙ্গের ৮-টি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অস্বস্তিকর গরম থাকবে। তবে, মালদা ছাড়া দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলায় উত্তরবঙ্গের‌ মতো তাপপ্রবাহের পূর্বাভাস নেই। এর মধ্যেই, স্কুলগুলিতে (বিশেষত, প্রাথমিক বিদ্যালয়ে) গরমের ছুটি আরো এগিয়ে আনার কথা ভাবতে শুরু করেছে রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী, ১৮ এপ্রিল থেকে ছুটি দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। পুরানো বিজ্ঞপ্তি অনুযায়ী ২ মে থেকেই রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে ছুটি পড়বে। অন্যদিকে, ১৮ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রাথমিক বিদ্যালয়গুলি মর্নিং সেশনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বেশ কিছু জেলায় অবশ্য ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে। মাধ্যমিক বা উচ্চ বিদ্যালয়গুলিও মর্নিং সেশনে করার দাবি উঠেছে। (প্রচ্ছদের ছবি ভাইরাল ভিডিও বা অ্যানিমেশন থেকে কেটে নেওয়া।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago