Weather Update

Deep Depression: রাতভর তাণ্ডব দেখিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া হয়ে গভীর নিম্নচাপ এখন ঝাড়খন্ড-ওড়িশা উপকূলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট:রাতভর ভয়াবহ তাণ্ডব দেখিয়ে গভীর নিম্নচাপ সাত সকালেই পৌঁছে গেছে দক্ষিণ ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশা উপকূলে। তাই, সংলগ্ন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও; দুই মেদিনীপুরের বিপদ অনেকটাই কেটেছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে, দীঘা উপকূলে হালকা বৃষ্টি ও ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, শুক্রবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির লাল সতর্কতা (Red Alert) এবং ঝড়ের যথাক্রমে কমলা ও হলুদ সতর্কতা (Orange & Yellow Alert) জারি করা হয়েছিল।

আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

বাস্তবে দেখা গেল, পূর্বাভাসের থেকে অনেক বেশি ঝড়ের তাণ্ডব দেখা গেল পূর্ব মেদিনীপুর তথা দীঘা-কাঁথি উপকূলে। ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস এবং ‘কমলা সতর্কতা’ জারি করা হলেও, দেখা যায় কিছু কিছু এলাকায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগেও ঝড় বয়ে গেছে। এই সব এলাকায় ‘লাল সতর্কতা’র প্রয়োজন ছিল বলে এলাকাবাসীদের দাবি। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির লাল সতর্কতা থাকলেও, ঝড়ের হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। দেখা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক থেকে পশ্চিমে ডেবরা, কেশপুর, মেদিনীপুর সদর, খড়্গপুর, শালবনী, ক্ষীরপাই, দাসপুর এলাকায় ঝড়ের তাণ্ডব ছিল ৬০-৮০ কিলোমিটার বেগে! এই এলাকাতেও‌ যে লাল সতর্কতা’র প্রয়োজন ছিল তা মানছেন প্রশাসনের আধিকারিকরাও। বিশেষত, রাত্রি ১০ টা থেকে রাত্রি ২ টা-আড়াইটা অবধি যে ভয়াবহ তাণ্ডব লক্ষ্য করা গেছে, অনেকেরই আমফান (Umpun) স্মৃতি মনে পড়েছে!

এই মুহূর্তে, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা উপকূলে গভীর নিম্নচাপ হয়ে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বিকেল অবধি সেখানে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গ তথা জঙ্গলমহল এলাকায় বিকেল অবধি মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে। বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার বৃষ্টি ও ঝড়ের হলুদ সতর্কতা জারি করা হয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-তেও। অন্যদিকে, আজ সারাদিন মৎস্যজীবীদের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায়।

ঝড়ের তাণ্ডব:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago