Weather Update

Weather Alert: বুধবার থেকেই তাপপ্রবাহ আরও ‘চরম’ আকার ধারণ করতে ছলেছে! পুড়ে ছারখার হবে দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ ৬ জেলা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল: সোম আর মঙ্গলের (২২-২৩ এপ্রিল) তুলনামূলক স্বস্তির পর বুধবার (২৪ এপ্রিল) থেকে টানা ৭ দিন তাপপ্রবাহ বা হিট ওয়েভ (Heat Wave) আরও ভয়াবহ আকার ধারণ করতে চলেছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই ৬টি জেলায় চরম তাপপ্রবাহের রেড অ্যালার্ট (Red Alert) জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে চলেছে ২-৩ ডিগ্রি! সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে, মেদিনীপুর, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জায়গায় ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদেরা!

চরম তাপপ্রবাহের সতর্কতা (ছবি- এস. মণ্ডল):

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার ও মঙ্গলবার দুই মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র দাবদাহ (বা, তাপমাত্রা) কিছুটা কমেছিল। আজ (মঙ্গলবার) বিকেলে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় সামান্য ঝড়-বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ (Meteorological Park) সূত্রে জানা যায়, সোমবার (২২ এপ্রিল) মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.২৫ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩৪‌.৪৯ ডিগ্রি সেলসিয়াস। আজ (মঙ্গলবার) এখনও পর্যন্ত মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪২‌.১৩ ডিগ্রি সেলসিয়াস (সকাল সাড়ে ১১টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে)। গড় তাপমাত্রা ৩৩.৯৬ ডিগ্রি সেলসিয়াস (বিকেল ৪টা পর্যন্ত)। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ভারতীয় আবহাওয়া বিভাগ (India Meteorological Department) বা মৌসম ভবন সূত্রে জানা গেছে, সোমবার (২২ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে সারা দেশের মধ্যে মেদিনীপুর শহর ছিল চতুর্থ স্থানে (প্রথম স্থানে ছিল ভুবনেশ্বর)। যদিও, মৌসম ভবনের তথ্য অনুযায়ী, সোমবার মেদিনীপুর শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস (VU-র তথ্য অনুযায়ী ৪৪.২৫ ডিগ্রি সেলসিয়াস)।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago