Weather Update

‘গুলাব’ দুর্যোগ কাটলেও আজ-কাল দু’দিন ভারি বৃষ্টির “লাল সতর্কতা” পশ্চিম মেদিনীপুরে! সতর্কতা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ সেপ্টেম্বর: গুলাব-জল একটু আধটু ছড়িয়েই বিদায় নিয়েছে বাংলার আকাশ থেকে! তবে, দুর্যোগ কাটেনি। নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আগামীকাল তা আরও ঘনীভূত হবে। ফলে, মঙ্গলবার বিকেল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মঙ্গলবার ‘লাল সতর্কতা’ (Red Alert) জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। এর জেরে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলায়। হলুদ সর্তকতা (Yellow Alert) জারি করা হয়েছে, কলকাতা, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায়।

আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

অন্যদিকে, বুধবার এই নিম্নচাপ মূলত আরো পশ্চিমে সরে গিয়ে জঙ্গলমহলে অবস্থান করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ফলে, বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে- পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে- কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা এবং দুই বর্ধমান জেলায়। এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য যে, উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড় ও বজ্রপাতের হাত থেকে বাঁচতে, সাধারণ মানুষের উদ্দেশ্যে বাড়ি থেকে সতর্কভাবে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago