Weather Update

Midnapore Weather: মন খারাপের বার্তা! দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৯ সেপ্টেম্বর: শেষ পর্যন্ত মন খারাপের খবরেই ‘সিলমোহর’ দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পাঁচ দিন-ই দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হল হাওয়া অফিসের তরফে। আজ, বৃহস্পতিবার অর্থাৎ চতুর্থীর সন্ধ্যাতেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, উত্তর-পূর্ব ‌এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণাবর্ত। আর, তার প্রভাবেই আগামী শনিবার অর্থাৎ ১ অক্টোবর, ষষ্ঠীর দিন নিম্নচাপ ঘনীভূত হতে পারে বঙ্গোপসাগরে। নিম্নচাপের জেরেই দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুরের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অবশিষ্ট দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতেও।

আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠীর দিন (১ অক্টোবর) গোটা দক্ষিণবঙ্গেই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তমী ও অষ্টমী-তে দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নবমী ও দশমী-তে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পুজোর এই ক’দিন। উত্তরবঙ্গেও ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর অবধি অর্থাৎ পুজোর ৫-দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মন খারাপ উৎসবপ্রিয় বাঙালির! পূজা উদ্যোক্তাদের কপালেও চিন্তার ভাঁজ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago