Weather Update

Winter: জাঁকিয়ে শীত জঙ্গলমহলে! মেদিনীপুরে পারদ নামল ১৮ ডিগ্রিতে, হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, অমৃতা দত্ত, ১ নভেম্বর: জাঁকিয়ে শীত পড়ে গেল জঙ্গলমহলে! পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জঙ্গল অধ্যুষিত এলাকাগুলোতে সন্ধ্যার পর রীতিমতো শীতের দাপট। ভোরের দিকেও তাই। এই সব এলাকার সর্বনিম্ন তাপমাত্রা গত ২-৩ দিন ধরে ১৬ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। জঙ্গলমহলের লালগড়, পিড়াকাটা, গোয়ালতোড়, সারেঙ্গা প্রভৃতি এলাকায় এখনই লেপ-কম্বল নামাতে হচ্ছে। কালীপুজোর পর তাপমাত্রা আরও নামবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন, বর্ষা যেমন মেদিনীপুরবাসীকে ভাসিয়ে দিয়ে গেছে, ঠিক তেমনই শীতে জুবুথুবু হতে চলেছেন জঙ্গলমহলবাসী!

শীতের ইনিংস শুরু :

অন্যদিকে, জেলা শহর মেদিনীপুরে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। গত তিন-চারদিনে হু হু করে নেমেছে তাপমাত্রার পারদ। ২২ ডিগ্রি, ২০ ডিগ্রি, ১৯ ডিগ্রি থেকে রবিবার ১৮ ডিগ্রি ছিল জেলা শহর ও সংলগ্ন এলাকার তাপমাত্রা। এমনটাই জানিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ। অন্যদিকে, গত তিনদিনে তিলোত্তমা কলকাতাতেও পারদ নেমেছে ৪ (চার) ডিগ্রি! পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ নামছে ক্রমশ। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। বাকি জেলাগুলিতে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই! মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃষ্টির পর বুধবার থেকে দার্জিলিংয়ের তাপমাত্রা একধাক্কায় 8 ডিগ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। তাপমাত্রার কমার পাশাপাশি সকালের দিকে কুয়াশার দাপটও বাড়বে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago