Accident

জামাইষষ্ঠীতে যাওয়ার পথে দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে, মেদিনীপুর মেডিক্যালে ভর্তি ৪ জনই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: জামাইষষ্ঠীতে যাওয়ার পথেই দুর্ঘটনা! স্ত্রী ও দুই নাবালক সন্তানকে বাইকে চাপিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে, গরুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে ৪ জনই গুরুতর আহত হলেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষদা লাগোয়া আমডুবির কাছে। বুধবার বেলা এগারোটা নাগাদ কেশপুর ব্লকের বিশ্বনাথপুরের বাসিন্দা জয়দেব বাগার তাঁর স্ত্রী কবিতা বাগার ও দুই নাবালক পুত্র’কে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মহিষদা থেকে কেশপুরের দিকে যাওয়ার সময় রাস্তার মাঝে হঠাৎ একটি গরু চলে আসায় মোটর সাইকেলের সামনে, গরুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে যান ৪ জনই।

আহতদের ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে :

এরপর, স্থানীয়দের তৎপরতায় দুই নাবালক সহ দম্পতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, প্রথমে ভর্তি করা হয় কেশপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জয়দেব বাবু ও এক পুত্রের অবস্থা গুরুতর না হলেও স্ত্রী কবিতা ও বড় পুত্র রাহুলের (১১) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হলো ৪ জনকেই :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago