Entertainment

‘আমি’ থেকে ‘আমরা’ হয়ে যাত্রা শুরু! শোভনের সবকিছুর মালিক হলেন বৈশাখী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৬ জুন: না, বিনোদন জগতের সেলিব্রেটি জুটি যশ-নুসরৎ নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার সাহস না দেখালেও, রাজনৈতিক জগতের সেলিব্রেটি জুটি শোভন-বৈশাখী নিজেদের “বন্ধুত্ব” কে স্বীকৃতি দিলেন! আজ থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক (Facebook) প্রোফাইল হয়ে গেছে- বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় (Baisakhi Sovan Banerjee)। তাই ছবির ক্যাপশন- “আমি থেকে আমরা হয়ে যাত্রা শুরু…”! ইতিমধ্যে, দু’জনে মিলে সেই ফেসবুক প্রোফাইল থেকে শুভাকাঙ্ক্ষীদের নানা বার্তাও দিয়েছেন। আর, “শত্রু”র মুখে ছাই দিয়ে নানা ‌বিতর্কিত ছবি পোস্ট করে জবাবও দিয়েছেন শোভন-বৈশাখী। অন্যদিকে, রত্না চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, “এক জনের স্ত্রী রয়েছে, আরেক জনের স্বামী রয়েছে, কীভাবে এমন করতে পারে? যে যা পারছে করছে। সুুপ্রিম কোর্ট এমন একটা রায় দিয়ে দিয়েছে, যে যা খুশি তাই করছে। দেশে কোনও আইন বলে কিছু নেই। যার মনে হচ্ছে, অন্যের স্বামীকে নিয়ে থাকতে শুরু করছে। সমাজটা উচ্ছন্নে যাচ্ছে!”

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নতুন ফেসবুক নাম :

অন্যদিকে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শোভন‌ চট্টোপাধ্যায় নিজের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি উইল করে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিয়েছেন। ওই সংবাদমাধ্যম শোভন চট্টোপাধ্যায়’কে উদ্ধৃত করে জানিয়েছে যে, নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিতেই এই সিদ্ধান্ত! দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাই তাঁর সবকিছুর অধিকার বৈশাখীকেই দিয়েছেন বলে দাবি শোভন চট্টোপাধ্যায়ের। অন্যদিকে, শোভন চট্টোপাধ্যায়ের শ্যালক শুভাশিস দাস তাঁকে গোলপার্কের বাড়ি ছাড়তে বলে আইনি নোটিশ ধরিয়েছেন বলে জানা গেছে! যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শোভন। তিনি বলেছেন, “বেআইনি ‌কাজ করিনি, যথাসময়ে আদালতে কাগজ জমা দেব। বরং, রত্না চট্টোপাধ্যায় যে বাড়িতে থাকেন, সেটি আমার। বিবাহ বিচ্ছেদের মামলা চললেও আমি বাড়ি ছাড়তে বলিনি। আমার সমস্যার সময়ে আইনি নোটিশ ধরিয়ে নিজেদের স্বরূপ বুঝিয়ে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায় ও তাঁর পরিবার। এভাবেই বারবার আমাকে পেছন থেকে ছুরি মারা হয়েছে!”

শোভন – বৈশাখী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago