Communication

ঝাড়গ্রামের চিল্কিগড়ে ডুলুং নদীর সাঁকোর উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছে জল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১৬ জুন: গত ২-৩ দিন ধরে টানা বৃষ্টির ফলে জল বেড়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন নদীতে। জল বেড়েছে ঝাড়গ্রামের উপর দিয়ে প্রবাহিত ডুলুং নদীতেও। এই মুহূর্তে ডুলুং নদীর উপর ঝাড়গ্রাম-গিধনী রাজ্য সড়কের উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছে জল। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঝাড়গ্রামের চিল্কিগড়ে ডুলুং নদীর সাঁকোর উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছে জল :

বুধবার, জামবনি ও চিল্কিগড়ের মাঝে ডুলুং নদীতে সাঁকোর উপর দিয়ে বইছে জল। এর ফলে বন্ধ হয়ে গেছে ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় গিধনীর যোগাযোগ ব্যবস্থা। ফলে জামাই ষষ্ঠীর দিনে দুর্ভোগে পড়তে হয় অনেকেই। তাদের ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে হয়। উল্লেখ্য যে, প্রতি বছর বর্ষাতেই ভারি বৃষ্টিপাত হলে এই জায়গাতে জল বেড়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে, ঝাড়গ্রামের সঙ্গে জামবনী ব্লকের কেন্দ্রস্থল গিধনীর সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১৫ কিমি পথ প্রায় ৩০ কিমি ঘুরে পৌঁছতে হয়। এই বিষয়ে স্থায়ী সমাধান চান এলাকার মানুষ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago