Accident

Midnapore: দীঘাগামী সরকারি বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, মেদিনীপুরের ৩ যুবকের নিথর দেহ উদ্ধার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ: সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরের ১ যুবক সহ ৩ জন! মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। দীঘা গামী সরকারি বাসের সঙ্গে প্রাইভেট কার বা ব্যক্তিগত চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় গাড়ির মধ্যে থাকা তিন আরোহীর। বাসের সঙ্গে ধাক্কায় গাড়িটি এমন ভাবে দুমড়ে মুচড়ে যায় যে দুর্ঘটনার পর প্রায় তিন-চার ঘণ্টা পর গ্যাস কাটার দিয়ে তিনজনের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ওই চারচাকা গাড়িতে ৪ জন ছিলেন। তাঁরা সকলেই মঙ্গলবার ভোরে মেদিনীপুর শহর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। চালক সহ ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও একটি সূত্র জানাচ্ছে।

ভয়াবহ দুর্ঘটনা :

জানা গেছে, মেদিনীপুর শহরের ২১ নং ওয়ার্ডের মির্জাবাজার এলাকার যুবক প্রীতম চক্রবর্তী (৩২) সহ ৩ জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। দুর্ঘটনায় মৃত অন্য ২ জন হলেন যথাক্রমে- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের দীপক পণ্ডিত এবং লালগড়ের সঞ্জিত মাহাতো। জানা যায়, মেদিনীপুরের প্রীতম ও চন্দ্রকোনার দীপক পেশায় চারচাকা গাড়িরই চালক। তবে, এদিন গাড়ি কে চালাচ্ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, লালগড়ের সঞ্জিত পেশায় ঠিকাদার বলে একটি সূত্রে জানা গেছে। আহত অপর একজনের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। তাঁরা মঙ্গলবার সকালে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন বলে জানা যায়। অপরদিকে, কলকাতার দিক থেকে তীব্র গতিতে ধেয়ে আসছিল ওই সরকারি এসবিএসটিসি (SBSTC) বাসটি।

বাগনানের কাছে বাসের সামনের টায়ার ফেটে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডার টপকে ওই চারচাকা গাড়িটিতে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিন জনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে, বাসের কেউ আহত হননি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বেশ কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং মৃতদেহ উদ্ধার করে। এদিকে, সকাল দশটা-এগারোটা নাগাদ এই খবর মেদিনীপুর শহরে আসার পরই গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, সদ্য বিবাহিত যুবক প্রীতমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেদিনীপুর পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মহঃ সাইফুল। তিনি জানান, বাকিদেরও নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রায় তিন ঘন্টা পর দেহ উদ্ধার করে পুলিশ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 week ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago