Education

West Midnapore: পশ্চিম মেদিনীপুরে এই পরীক্ষা কেন্দ্রের সমস্ত পরীক্ষার্থীই বাধ্য হলেন ‘সাদা খাতা’ জমা দিতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ: এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জমা দিলেন সাদা খাতা! তবে, কারণটা অবশ্য সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে পরীক্ষার্থীরা বাধ্য হয়েছেন সাদা খাতা জমা দিতে! পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়েই ধরনায় বসেন পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরী’র কাছে নিজেদের ‘অভিযোগ’ তুলে ধরেন পরীক্ষার্থীরা। মঙ্গলবারের (২১ মার্চ) এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়।

জেলাশাসকের সঙ্গে কথা :

প্রসঙ্গত, আজ (মঙ্গলবার, ২১ মার্চ) ছিল উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যার পরীক্ষা। জানা গেছে, এই পরীক্ষায় দাঁতন সংলগ্ন নেকুড়শেণি হাই স্কুলের সাঁওতালি মাধ্যমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টার পড়েছিল দাঁতনের মনোহরপুর রাজা রামচন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলে। সাঁওতালি মাধ্যমের ১৬ জন পরীক্ষার্থী হাতে প্রশ্ন নিয়ে দেখেন, প্রশ্ন হয়েছে বাংলা এবং ইংরেজি ভাষায়। অলচিকি লিপিতে অর্থাৎ সাঁওতালি মাধ্যমে কোন প্রশ্ন হয়নি! বাধ্য হয়েই তাঁদের সাদা খাতা জমা দিতে হয়। ‌এরপর, ওই ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে সাদা খাতা জমা দিয়ে এসে নারায়ণগড় বিডিও অফিসে ধর্নায় বসেন। আধিকারিকদের কাছে তুলে ধরেন পুরো বিষয়টি। এদিকে, মঙ্গলবার দুপুরে বেলদাতে একটি কর্মসূচিতে গিয়েছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী এবং অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া। পড়ুয়ারা জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকের কাছেও এই ঘটনার কথা তুলে ধরেন। পরীক্ষার্থী সহ ওই বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষোভ উগরে দেন প্রশাসন তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। তাঁদের আশ্বাস দেন জেলাশাসক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে তুলে ধরবেন বলেও আশ্বস্ত করেন পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের যাতে কোন ক্ষতি না হয় সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এদিকে, এই ঘটনায় জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী সংগঠনের নেতৃত্বরা ক্ষোভ উগরে দিয়েছেন। ঘটনা ঘিরে সমাজ মাধ্যমেও বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago