Recruitment

Primary Recruitment: অভিজিৎ বাণে বিদ্ধ এবার প্রাইমারির ‘ঘুঘুর বাসা’! ২৬৯ জন চাকরি থেকে বরখাস্ত, বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ‘মানিক-রত্না’র CBI হাজিরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৩ জুন:শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় ফের এক ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। এবার, ২০১৪ প্রাইমারি টেট (Primary TET 2014) এবং তা থেকে দুই দফায় হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের তদন্ত করবে সিবিআই (CBI)। শুধু তাই নয়, ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁদের বেতন আজ থেকেই বন্ধ হচ্ছে। আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর সভাপতি মানিক ভট্টাচার্য এবং সচিব রত্না বাগচীকে। সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর ঐতিহাসিক রায় :

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের করা দুর্নীতি মামলায় অভিযোগ করা হয়, অন্তত ২৬৯ জন টেট ফেল প্রার্থীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে ২০১৭ সালে। এ নিয়ে পর্ষদ কোর্টে জানিয়েছিল, কয়েকটি প্রশ্নের উত্তর ভুল ছিল বলে আদালত জানিয়েছিল, আর এই ২৬৯ জন তা নিয়ে আন্দোলন করছিল, তাই এদের ১ নম্বর করে বাড়ানো হয়েছিল! কিন্তু, সোমবার শুনানিতে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম দেখিয়ে দেন, অনেকেই ২ নম্বর বা তার থেকেও কম নম্বর পেয়েছিল। তাই, পুরোটাই দুর্নীতি করে নিয়োগ করা হয়েছিল বলে তাঁর অভিযোগ। সর্বোপরি, সেই সময় নম্বর বাড়িয়ে নিয়োগ করার নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তা সত্ত্বেও পর্ষদ কিভাবে নিজে থেকে পরীক্ষার্থীদের নম্বর বাড়াতে পারে, তা নিয়ে আদালতে প্রশ্ন ওঠে! এরপরই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ২৬৯ জনকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা এবং বেতন বন্ধ করার নির্দেশ দেন। ‌শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগে আজ থেকেই তদন্ত করার নির্দেশ দেন সিবিআই’কে। আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এবং সচিব রত্না বাগচীকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ-ও দেন। তাঁরা যদি তদন্তে সহযোগিতা না করেন, তাঁদের হেফাজতে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে, চাকরি প্রার্থীরা আশাবাদী, এবার অবৈধ প্রাথমিক শিক্ষক নিয়োগের ‘ঘুঘুর বাসা’ ভাঙতে চলেছে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago