Administration

“বালি খাদান নিলাম করতে পারবেনা জেলা প্রশাসন”, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি পশ্চিম মেদিনীপুরের বালি ব্যবসায়ীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: এখন থেকে আর বালি খাদান নিলাম করতে পারবেন না জেলাশাসক বা জেলার ভূমি সংস্কার আধিকারিক (অতিরিক্ত জেলাশাসক)। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যসচিব ও অর্থ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি বালি খাদান, মোরাম খাদান, পাথর খাদানের নিলামের বিষয়টি দেখবেন। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জেলার বৈধ বালি ব্যবসায়ীরা।

পশ্চিম মেদিনীপুরের বালি ব্যবসায়ীদের সাংবাদিক বৈঠক (ফাইল ছবি) :

এই প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ইতিমধ্যে “ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন” এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন জেলাশাসক পি মোহন গান্ধী (আই এ এস)-কে। অপরদিকে, চলতি মাসের প্রথম সপ্তাহে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অবৈধ বালি খাদান গুলিতে ধারাবাহিক অভিযান চালানো শুরু করে পুলিশ। প্রচুর বালি বোঝাই গাড়ি, বালি তোলার জেসিবি মেশিন আটক করা হয়। গ্রেপ্তার করা হয় ৪৮ জনকে। মামলা দায়ের করা হয়েছে ৬৩ জনের বিরুদ্ধে। এই তালিকায় অনেক বৈধ বালি ব্যবসায়ী ছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন, রাজেশ চক্রবর্তী সহ জেলার বেশ কিছু বৈধ বালি ব্যবসায়ী। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণায় তাঁদের মতো বহু বৈধ বালি ব্যবসায়ীদের নৈতিক জয় হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago