Society

স্বাধীন ভারতের অহসায় রূপ! বিক্রি নয়, সদ্যজাতাকে বাঁচাতেই মেদিনীপুরের অসহায় ‘ভারতমাতা’ তুলে দিয়েছিলেন অন্যের হাতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপিত সাড়ম্বরে! চন্দ্রযান কিংবা মহাকাশযান পাঠাচ্ছে আমাদের দেশ ভারত। কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হচ্ছে স্ট্যাচু, সংসদ ভবন আরও কত কি! শিশুকন্যাদের জন্য দেশে “বেটি বাঁচাও বেটি পড়াও”, আর রাজ্যে “কন্যাশ্রী”র মতো প্রকল্প। কিন্তু, পড়ার যোগ্য হওয়ার আগেই যদি আমাদের ‘বেটি’ বা ‘কন্যা’ কিংবা সন্তানেরা না খেতে পেয়ে বা অপুষ্টিতে তলিয়ে যায় গভীর অন্ধকারে? ১৩০ কোটির দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের “মাহেন্দ্রক্ষণে” এই উত্তর দেওয়ার সময় কারুরই নেই! তাইতো, মেদিনীপুরের এক “ভারতমাতা” নিজের ১ দিনের সদ্যজাতা শিশুকন্যা-কে লালন করতে পারবেন না বলেই, অন্যের হাতে তুলে দেন। বিনিময়ে সামান্য কিছু অর্থ পেয়েছিলেন কিনা বা দাবি করেছিলেন কিনা তা এখনও প্রমাণিত হয়নি! তবে, শনিবারের ঘটনায়, মেদিনীপুর শহরের কোতোয়ালী থানা থেকে বেরিয়ে শিশু কল্যাণ কমিটির (CWC) সদস্যা অনিন্দিতা শূর স্পষ্ট জানালেন, “আর্থিক যোগ বা লেনদেনের কোনো প্রমাণ আমরা পাইনি। ওই মহিলা লালন-পালন করতে পারবেন না বলেই, পরিচিত এক পরিবারের নিজের সদ্যোজাতা সন্তানকে রেখে এসেছিলেন!”

অসহায় ওই মা ও তিন সন্তান (ছবিতে নেই সদ্যজাতা) :

যদিও, গতকাল ওই মহিলার প্রতিবেশীরা অভিযোগ জানিয়ে ছিলেন, পাঁচ হাজার টাকার বিনিময়ে শিশু কন্যা’কে উনি বিক্রি করেছিলেন! সেই অভিযোগ যদি আংশিকভাবে সত্যি হয়ও, মাত্র ৪-৫ মাস আগে স্বামীকে হারানো ৪ সন্তানের মা যে নিজের চতুর্থ সন্তান-কে ‘স্বভাবে’ নয়, ‘অভাবে’র দায়েই অন্যের হাতে তুলে দিয়েছিলেন তা বলাই বাহুল্য! কারণ, পাতা কুড়ানির কাজ করে হলেও ইতিমধ্যে ওই মহিলা নিজের অন্য ৩ সন্তানকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো নিজের ইচ্ছেতে নয়, অশিক্ষা আর অজ্ঞতার কারণেই চতুর্থ সন্তান গর্ভে এসে গিয়েছিল তাঁর। এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও সম্পূর্ণভাবে সচেতনতা বা শিক্ষামূলক বার্তা কেন এই সমস্ত পরিবারে পৌঁছে দেওয়া যায়নি! এরপর, গর্ভাবস্থাতেই স্বামীকে হারান ওই মহিলা। অভাবের সংসারে, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে আলাদা করে দেয়। এই পরিস্থিতিতে শুক্রবার ভূমিষ্ঠ হয় কন্যা শিশু। তার একদিন পরেই এই সিদ্ধান্ত নেন নেহাতই শিক্ষা-দীক্ষা হীন, অসহায় ওই মহিলা। তাই, অভিযোগ পাওয়ার পর সমস্ত কিছু খতিয়ে দেখে কোতোয়ালি থানা ও শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ওই মহিলা-কে “ক্ষমা” করে দেন! উদ্ধার করা হয়েছে সদ্যজাতা শিশুকন্যা-টিকে। আপাতত, ৭৫ তম স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে মেদিনীপুরের ওই “অসহায় ভারতমাতা” ও তাঁর সদ্যজাতা-র ঠাঁয় হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago