Agriculture

Paschim Medinipur: শুক্রে উন্নতি আবহাওয়ার, তার আগেই পশ্চিম মেদিনীপুরে পাকা ধানে মই মিগজাউমের! দফারফা আলুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: মিগজাউমের প্রভাবে সোমবার থেকেই চেন্নাইয়ের বিপর্যস্ত পরিস্থিতি। দক্ষিণের এই ঘূর্ণিঝড়ের প্রভাএই বুধবার থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মেনেই বুধবার সন্ধ্যা থেকে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার ভোররাত থেকে বাড়ে বৃষ্টির পরিমাণ। শুক্রবারের আগে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে, বৃহস্পতিবার বেলা পর্যন্ত তুমুল বৃষ্টিপাতে একপ্রকার দফারফা পাকা ধান আর সদ্য রোপন করা আলুর!

আলু জমি :

এর ফলেই মাথায় হাত পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী, গড়বেতা, গোয়ালতোড় থেকে শুরু করে ঘাটাল, চন্দ্রকোনা প্রভৃতি এলাকার কৃষকদের। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, “যে টুকু আলু লাগিয়েছিলাম পুরোটাই নষ্ট হয়ে যাবে। জমিতে প্রায় এক হাঁটু করে জল জমে গেছে। জল কাটিয়েও কিছু করা যাবেনা। পুরো আলুটাই পচে যাবে।” এদিকে, ওই জমিতে অন্য কোন ফসলও লাগানো যাবে না বলে জানিয়েছেন কৃষকরা। তাঁদের বক্তব্য, আলু লাগানোর আগে যে সমস্ত সার বা কীটনাশক দিয়ে আলুর জমি তৈরি করা হয়, ওই জমিতে অন্য কোন ফসল করাও যাবে না। শুধু তাই নয়, আলু বীজের যা দাম তাতে দ্বিতীয়বার আলু লাগানো তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন হতাশ কৃষকরা!

পাকা ধানে মই মিগজাউমের:

সর্বোপরি, শস্যবীমা-তে নাম নথিভুক্ত করার আগেই ‘বিনা মেঘে বজ্রপাত’-র মতো এই দুর্যোগ এসে হাজির হওয়ায়, চরম বিপাকি জঙ্গলমহলের আলু চাষিরা। অন্যদিকে, পাকা ধানেও কার্যত মই চালিয়েছে মিগজাউম! মাঠে থাকা পাকা ধান জলে ডুব দিয়েছে। ফলে ধানেরও ব্যাপক ক্ষতি হতে চলেছে বলে কৃষকদের দাবি। এই বিষয়ে জেলার উপ কৃষি অধিকর্তা দুলাল দাস অধিকারী বলেন, “ধানের ক্ষেত্রে বিশেষ ক্ষতি হয়নি বলেই এখনও পর্যন্ত আমাদের অনুমান। জেলার প্রায় ৭৫-৭৬ শতাংশ ধানই কাটা হয়ে গেছে এবং কৃষকরা তা ঝাড়াই-মাড়াইও করে নিয়েছেন। অল্প যেটুকু আছে, আশা করি বিশেষ ক্ষতি হবেনা। তবে, আবহাওয়ার উন্নতি হওয়ার আগে পর্যন্ত সবটা বলা সম্ভব হবে না।” যদিও, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে যাঁরা শস্যবীমায় নাম নথিভুক্ত করেছেন, তাঁরা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, জেলায় এখনও পর্যন্ত প্রায় ৩৮ হাজার হেক্টর আলু লাগানো হয়ে গেছে বলে জানিয়েছেন জেলার উপ কৃষি অধিকর্তা। সেক্ষেত্রে কৃষকদের প্রতি তাঁর বার্তা, জমি থেকে আপাতত জল বের করার ব্যবস্থা করতে হবে। বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হলে, ক্ষতির পরিমাণ অনেকটাই কম হবে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, “আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আলুর ক্ষেত্রে শস্যবীমায় নাম নথিভুক্ত করা যাবে।” সেক্ষেত্রে, ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ পাবেন এবং পুনরায় ওই জমিতে আলু লাগাতে পারবেন বলেও জানিয়েছে কৃষি দপ্তর। অপরদিকে, বৃহস্পতিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।

জলে ডুবে জমি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago