Animal

খোঁজ মিলল চিতাবাঘের! বনদপ্তরকে নাকানিচুবানি খাইয়ে ঘাপটি মেরে বসেছিলেন চিড়িয়াখানা-তেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৮ অক্টোবর: প্রায় ১৮ ঘন্টা পর খোঁজ মিলল ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা-র লেপার্ড (Leopard ????) বা চিতাবাঘটির! বনদপ্তর ও প্রশাসনকে গতকাল সন্ধ্যা থেকে রীতিমতো নাকানিচুবানি খাইয়ে, দুই জেলায় হুলুস্থুল ফেলে দিয়ে, দেখা দিলেন ওই চিড়িয়াখানার ভেতরেই! দুপুর ১২ টা নাগাদ পার্ক বা চিড়িয়াখানা’র কর্মীরা ওই চিড়িয়াখানা বা ডিয়ার পার্কের মধ্যেই খুঁজে পেলেন বাঘ বাবাজিকে! ঝাড়গ্রামের বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা তেমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমে।

এই চিতাটিই পালিয়ে গিয়েছিল গতকাল :

উল্লেখ্য যে, গতকাল সন্ধ্যা সাড়ে ৫ টা নাগাদ নিজের খাঁচা থেকে কোনও রকমে বেরিয়ে যায় ওই লেপার্ড বা চিতাবাঘ-টি। সিসিটিভি ক্যামেরা থাকলেও তার খোঁজ পাওয়া যায়নি। গতকাল থেকেই গোটা ঝাড়গ্রাম, এমনকি পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়েছিল। সতর্কতা জারি করা হয়েছিল বনদপ্তরের পক্ষ থেকে। অবশেষে তার খোঁজ মিলল চিড়িয়াখানার ভেতরেই এক কোনে একটি ঝোপের মধ্যে। স্বস্তি পেলেন ঝাড়গ্রাম বনদপ্তরের আধিকারিক থেকে পুরো ঝাড়গ্রাম জেলা প্রশাসনের আধিকারিকরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago