Arrested

Anubrata Arrested: অনুব্রত গ্রেফতার! রাখীর দিনই গরু পাচার মামলায় কোমরে দড়ি বীরভূমের ‘বেতাজ বাদশা’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ১১ আগস্ট: রাখী পূর্ণিমা’র দিন-ই কোমরে দড়ি পড়লো বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডলের! গ্রেপ্তার করা হল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। গোরু পাচার মামলায় বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এদিন, সকাল থেকেই চারদিক থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় অনুব্রত মণ্ডলের বাড়ি। সকাল ১০ টা নাগাদ সিবিআই আধিকারিকদের ৮ থেকে ১০ জনের একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করেন দরজা বন্ধ করে দিয়ে শুরু হয় তল্লাশি। এরপরই মূলত তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।

ঘিরে ফেলা হয়েছিল অনুব্রত মণ্ডলের বাড়ি:

উল্লেখ্য যে, মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় উড়ে আসেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর। নিজাম প্যালেসে দীর্ঘ বৈঠক করেন তিনি। আবার রাতে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছোয় ৪–৫ জনের আরও একটি বিশেষ দল। গ্রেপ্তারি তাই অবধারিত ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার মধ্যরাতেই সিবিআই এর দল বীরভূমের শান্তিনিকেতনের রতন কুঠি ও পূর্ব পল্লী গেস্ট হাউসে পৌঁছে গিয়েছিল বলে সূত্রের খবর। তারপর, সকাল থেকেই ঘিরে ফেলা হয় অনুব্রত মণ্ডলের বাড়ি! অবশেষে সকাল ১১ টা নাগাদ গ্রেপ্তার করা হয় তাঁকে। তাঁর মেডিক্যাল টেস্ট করানো হবে বলেও জানা গেছে। জোকা ইএসএআই হাসপাতালে শারীরিক পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর। প্রয়োজনে তাঁকে ভুবনেশ্বর এইমসেও নিয়ে যাওয়া হতে পারে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago